৭ জেলায় কর্মী সম্মেলনের ঘোষণা ছাত্রদলের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাংগঠনিক কার্যক্রম জোরালো করার উদ্দেশ্যে সাত জেলায় কর্মী সম্মেলন করবে ছাত্রদল। ৮ থেকে ১১ মে- এই চারদিন সম্মেলন হবে। শুক্রবার (৩ মে) বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরও বেগবান করার লক্ষ্যে তারেক রহমানের সম্মতিক্রমে কর্মী সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে।

প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগে ৪ ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৮ মে দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা শাখা, ৯ মে সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, বেলা ১১টায় রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর শাখা, বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা, ১০ মে সকাল ১০টায় নওগাঁ জেলা শাখা, দুপুর ২টায় জয়পুরহাট জেলা শাখা, ১১ মে দুপুর ২টায় পাবনা জেলা শাখায় কর্মী সম্মেলন হবে। সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ব্যস্ত থাকায় কিছু জেলা শাখায় আমাদের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। সেই কমিটিগুলো কর্মী সম্মেলনের মাধ্যমে দেওয়া হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

১৬ ঘণ্টা আগে

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

২ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

২ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

৩ দিন আগে