পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ-আসিফ!

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং দল ঘোষণার আগে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করবেন বলে জানা গেছে। এছাড়া, জুন মাসে সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথমে নতুন দলটি আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্যসচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। এছাড়া ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্র তৈরির কাজও চলছে।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি মন্তব্য করেছেন যে, ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করলে তা মেনে নেওয়া হবে না। এরপর, নাহিদ ইসলাম গণমাধ্যমে বলেছেন, তিনি যদি রাজনৈতিক দলে যোগ দেন, তবে সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করবেন। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে ওঠে।

জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, আন্দোলনের শুরু থেকে নাহিদ ইসলাম প্রথম সারির নেতৃত্বে ছিলেন এবং তিনি ছিলেন জুলাই-আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র-জনতার কাছেও তিনি অনেক জনপ্রিয়।

জানা গেছে, জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে, অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টা পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে নেতৃত্বে আসা উচিত।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেছেন, যেমনভাবে ফ্যাসিস্ট-খুনি হাসিনাকে উৎখাত করা হয়েছে, তেমনিভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিস্টদের দোসর ও সহযোগীদের তাড়িয়ে একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্রসমাজ।

তবে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, তবে একটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে—যারা সরকারে থাকবেন, তারা রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না।

আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন দল ঘোষণা করতে চায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইতোমধ্যেই তারা ২৪ দফার ইশতেহার তৈরির কাজ করছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে