প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত মাল্টিপ্লান সেন্টারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, ‘‘৫ আগস্টের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমাগতভাবে উন্নতি ঘটেছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা যারা এ ঘটনার সাথে জড়িত, সকলকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।’’
উপদেষ্টা আরো বলেন, ‘‘৫ আগস্টের পর এই নতুন বাংলাদেশে যাতে আর চাঁদাবাজি ও দখলদারিত্ব না থাকে, এজন্য সকল মহলকে কাজ করতে হবে। আগের যে ইভিল প্র্যাকটিস ছিল, সেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা চাই, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদার মুক্তভাবে চলতে পারে। আমরা একটা সুন্দর প্র্যাকটিস গড়ে তুলতে চাই। বাংলাদেশের সকলকে আহ্বান জানাচ্ছি, এ ধরনের অবৈধভাবে কাউকে চাঁদা দেবেন না। কেউ যদি চাঁদা চায়, তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আপনারা ট্রিপল নাইনে (৯৯৯) কল করবেন।’’
গত শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল হককে কুপিয়ে জখম করা হয়।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’
১ দিন আগে
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
১ দিন আগে
বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
২ দিন আগে