দুর্গাপূজা ঘিরে ষড়যন্ত্র হলে বিএনপি রুখে দেবে: দুলু

ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে যদি কোনো ষড়যন্ত্র হয়, তা বিএনপির নেতাকর্মীরা রুখে দেবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যখনই হিন্দু সম্প্রদায়ের পূজা আসে-দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা-তখনই একটি মহল প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণকে ভয় দেখানো হয় যে জঙ্গি হামলা হবে। অথচ বাংলাদেশে কখনোই জঙ্গি ছিল না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের আলাইপুরস্থ বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দুলু।

তিনি বলেন, আসন্ন দুর্গাপূজায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনো নাশকতা ঘটাতে না পারে, সেজন্য নাটোরের সব মন্দিরে পাহারা দেবে বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের কর্মীরা যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তা প্রতিহত করবে বিএনপি।

দুলু বলেন, আমরা দেখে আসছি, দুর্গাপূজা এলে একটি মহল আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করে। আসলে এসব ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয় এবং রাজনৈতিক ফায়দা লুটে আওয়ামী লীগ। কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি নেই।

সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, বিএনপি সব সময় তাদের পাশে আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় সর্বদা প্রস্তুত।

দুলু বলেন, ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে বিএনপি সব সম্প্রদায়ের পাশে রয়েছে। আপনাদের জানমাল রক্ষায় বিএনপি বদ্ধপরিকর।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, সাংবাদিক দেবাশীষ কুমার, শিক্ষাবিদ অলক মৈত্র, বাস মালিক সমিতির নেতা অখিল পোদ্দারসহ পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির নেতারা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে