হাসিনার ময়ূর সিংহাসন মাটিতে লুটিয়ে পড়েছে: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পতনের কথা কখনো চিন্তা না করায় হাসিনার ময়ূরের সিংহাসন মাটিতে লুটিয়ে পড়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ পরিবার ভদ্রতা শিষ্টাচারের কালচার শেখেনি, তাদের মধ্যে আছে শুধু ধৃষ্ট্রতা, ঔদ্ধত্য আর নিজেদের অহংকার। এসব করতে গিয়ে যখনই তাদের পতন হয়েছে, তা অত্যন্ত ভয়াবহভাবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে নিহত শহীদ সৈকত চন্দ্র দে এবং শহীদ পারভেজের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা দিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমরা কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই বলেছি, তার পতন হবে অত্যন্ত ভয়াবহ। উনি (শেখ হাসিনা) কানে লাগাননি, গ্রাহ্য করেননি। করবেন কেন, উনি দেখেছেন এই যে, সাদ্দামের বেহেশত, নমরুদের বেহেশত তিনি বানিয়েছেন, তিনি সরে যাবেন কেন। তিনি ভাবতেই পারেননি জনগণ ধেয়ে এসে তার সাধের গণভবনের দিকে যাবে, কল্পনাই করতে পারেননি। এটা তিনি কল্পনা করতে পারেননি বলেই আজকে তার ময়ূরের সিংহাসন মাটিতে লুটিয়ে পড়েছে।

তিনি বলেন, দেশটা একেবারেই পারিবারিক সম্পত্তি বানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি, তার বাবা, তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না। তার ঘনিষ্ঠ লোকজনরা লুটপাট করবে, তার বিরুদ্ধে কথা বলা যেত না। জ্বালানি নেই, কিন্তু বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রগুলো কার? শেখ হাসিনার ঘনিষ্ঠ লোকজনের, তার আত্মীয়-স্বজনের। জনগণের পকেট কেটে পকেটমার শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই কারণেই তিনি আন্দোলনের কথা শুনলেই আন্দোলনকারীদের ওপর বর্বর আক্রমণ চালিয়েছেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, এই যে জুলাই বিপ্লব, এই বিপ্লবে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছেন শেখ হাসিনা। স্কুল-কলেজের কত মাসুম বাচ্চার জীবন কেড়ে নিলেন, তারপরও তার কোনো বিকার নেই। তার প্রতিহিংসা কিন্তু এখনও রয়েছে, দুই-তিন দিন আগে বগুড়ার শিশু শিক্ষার্থী রাতুল মারা গেল, ৪৫ দিন ধুঁকতে ধুঁকতে। শেখ হাসিনার বর্বর হিংসা, রক্ত ঝরানোর হিংসা তার প্রতিফলন এখনো কিন্তু আমরা দেখছি।

রিজভী আরও বলেন, আওয়ামী লীগের নেতারা কতই না কথা বলেছেন। তারা বলেছিলেন, শেখ হাসিনা না থাকলে কী বীভৎসতা বাংলাদেশে দেখা যাবে। ওবায়দুল কাদের বলেছিলেন, শেখ হাসিনা না থাকলে একদিনে ১ লাখ লোক মারা যাবে। আরেকদিন বলেছিলেন, ১০ লক্ষ লোক মারা যাবে। ৫ আগস্ট তার পতন হয়ে গেল, শেখ হাসিনা পালিয়ে গেলেন, কিন্তু কই ওবায়দুল কাদের যে বললেন, তার মন্ত্রীরা বললেন, হাসানুল হক ইনু বললেন, কিছুই তো হলো না! একজন আওয়ামী লীগের ওপরও তো হামলা করা হয়নি। এই কথাগুলো বলে তারা শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল। কারণ শেখ হাসিনা টিকে থাকলে টেলিভিশনের মালিক হওয়া যায়, রেডিওর মালিক হওয়া যায়, বিদ্যুৎকেন্দ্রের মালিক হওয়া যায় এবং জনগণের টাকা বিদেশে পাচার করা যায়।

বিএনপির সিনিয়র এই যুগ্ম-মহাসচিব বলেন, সজীব ওয়াজেদ জয় সুদূর আটলান্টিকের পাড় থেকে মাঝে মাঝে দুই-একটা বাণী ছাড়েন। এর আগে কত কথাই তো তিনি বলেছেন। আমি শুধু এখন এই কথাটাই বলব, শেখ হাসিনা আপনার তো সন্তান দুইজন, একটা ছেলে একটা মেয়ে, আপনি কিন্তু তাদের ভদ্রতা শিষ্টাচারের কালচার শেখাননি। এই সজীব ওয়াজেদ জয় দেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুই বলে সম্বোধন করেছেন তার কয়েকটি বক্তৃতায়। আমরা কিন্তু কখনোই শেখ হাসিনার বর্বরোচিত আচরণের পরেও তার দ্বারা আমরা যে কত নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি, মাসের পর মাস আমাদের শুধু রিমান্ডেই থাকতে হয়েছে, কিন্তু তারপরেও কখনোই আমরা শেখ হাসিনাকে তুই বলে সম্বোধন করিনি। আপনি বলেই সম্বোধন করেছি সব সময়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মিথুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান মনির, আরিফুর রহমান তুষার প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে