যুবদলের নেতা–কর্মীদের দলীয় নির্দেশনা মেনে চলতে হবে: মুন্না

যশোর অফিস

যুবদলের নেতাকর্মীদের সংগঠনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম। তিনি বলেছেন, ‘যুবদলের কোনো নেতা-কর্মী অনৈতিক কর্মকাণ্ড কিংবা অপকর্মে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (২০ অক্টোবর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলের যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যশোরে আয়োজিত যৌথ সভায় তিনি বলেন, মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার করা যাবে না।

বিগত ১৭ বছর আওয়ামী লীগ মানুষের সাথে যা করেছে, তেমন কিছু করা যাবে না। আওয়ামী লীগের কর্মকাণ্ড মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছেন। এই নীতি অমান্যকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

সভায় আব্দুল মোনায়েম মুন্না আরো বলেন, ‘এই যশোরে আওয়ামী লীগের গুন্ডাতন্ত্রের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন শাহীন চাকলাদার। একজন উপজেলা চেয়ারম্যান হয়ে শাহীন চাকলাদার সারা বাংলাদেশে অনেক কুখ্যাতি অর্জন করেছিল। অনেক অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে দুইজন ধনী উপজেলা চেয়ারম্যানের একজন হয়েছিল। আরেকজন ছিল কেরানীগঞ্জের শাহীন। যশোরের এই কুখ্যাত গুন্ডা শাহীন চাকলাদার কীভাবে পালিয়ে গেল?’

যুবদল সভাপতি অবিলম্বে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ‘বিগত দিনে এই যশোরে যারা গণতান্ত্রিক আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের গ্রেপ্তার করুন। একই সাথে পালিয়ে থাকা যশোরের যুবলীগ, ছাত্রলীগের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের খুঁজে বের করুন।’

পাশপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, দলীয় নেতাকর্মীদের খুন, জখম করেছে, তাদেরও গ্রেফতার ও শাস্তি দাবি করেন মুন্না।

যৌথ সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে