সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: মিনু

রাজশাহী ব্যুরো

সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আমি ’৬৯-এর গণঅভুত্থান দেখেছি, ’৯০-এর গণঅভুত্থানও দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা সেসব গণঅভুত্থানের চেয়েও বেশি জনসমর্থন নিয়ে আন্দোলন করছেন। ভেতরে ভেতরে একটা বিরাট গণঅভুত্থান ঘটে গেছে। তাই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।'

আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলন ও অসহযোগ কর্মসূচিতে বিএনপির পূর্ণ সমর্থন আছে জানিয়ে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিনু বলেন, ‘আমাদের সন্তানদের পাকিস্তানি হানাদার বাহিনীর মতো গুলি করে হত্যা করবে; আমরা চুপ থাকতে পারি না। আমরা নিজেদের জান দেব। আমাদের উপরে গুলি করুক। আমাদের জীবনের শেষ সময়। কিন্তু তাদের (শিক্ষার্থী) আমরা হত্যা হতে দেব না। প্রয়োজনে তাদের সামনে দাঁড়িয়ে বুক পেতে দেব।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয়ভাবে আমাদের এই সমর্থন দেওয়া হয়েছে। রাজশাহীবাসীকে আমরা অনুরোধ করব- ছাত্র সমাজের অসহযোগ আন্দোলন, এটা আজকে জাতির মুক্তির আন্দোলন। এই অসহযোগ আন্দোলনে তারা যা যা অনুরোধ করেছে তার সবকিছু মেনে চলার অনুরোধ জানাচ্ছি। অভিভাবকরা মা হিসেবে, কেউ বাবা হিসেবে পাশে দাঁড়িয়েছেন। আমি বিএনপির উপদেষ্টা হিসেবে আমার নৈতিক সমর্থন আছে। আমাদের মহাসচিব সাহেব বলে দিয়েছেন, সব নেতা-কর্মীদের এই আন্দোলনকারীদের পাশে থেকে সহযোগিতা করার। আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো।’

শাপলা চত্বর থেকে হেফাজতের নেতা-কর্মীদের লাশ যেভাবে গুম করা হয়েছিল, ঠিক একইভাবে ছাত্র আন্দোলনের লাশ গুম করা হয়েছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ নেতা মিনু বলেন, ‘আন্দোলনে ৩২ শিশুসহ হাজারখানেক মানুষ মারা গেছে। এর মধ্যে মৃতের সংখ্যা দেখানো হচ্ছে দুই শর কম। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ৬৭টি অজ্ঞাতপরিচয় লাশ কবর দেওয়া হয়েছে। মহানগর কবরস্থানে আরও ৪৮টি বেওয়ারিশ লাশের দাফন হয়েছে। দুই দিনে এত লাশ এল কোথা থেকে? তার মানে মৃতের সংখ্যা কম দেখানো হচ্ছে।’

রাজশাহীতে বিএনপির ৩০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘রাজশাহী মহানগর এলাকায় সম্প্রতি ১৬টি মামলা করেছে পুলিশ। সেই মামলায় পুলিশ ধরপাকড় করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হয়রানি করছে। রাতে বাড়ি বাড়ি গিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। নেতা-কর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারছে না।’

সরকার পদত্যাগ করলেই দেশের সব সংকটময় পরিস্থিতি কেটে যাবে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মিজানুর রহমান মিনু।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জজ কোর্টের সিনিয়র আইনজীবী আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. ওয়াসিম হোসেন প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে