ইঁদুরের গর্তে ঢুকে গেছে আওয়ামী লীগ: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগ ইঁদুরের গর্তে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ীয় কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন চত্বরে জেলা বিএনপির এক সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুইটা বছর। আমি আমার মাটি, আমি আমার ভাই, আমার রাজনৈতিক কর্মী ও আমার নেতা সবাইকে ছেড়ে বিদেশ ছিলাম। কাজ করেছি, এ বাংলাদেশের মানুষের মুক্তির জন্য। অনেকে বলে টুকু পালিয়ে গেছে, আর ফিরে আসবে না। টুকু পালাই নাই। সরকার জানতো টুকু কোথায় আছে, সরকার দেখেছে আমি ওয়াশিংটনে বসে মিটিং করছি। সরকার দেখেছে ইংল্যান্ডের পার্লামেন্টে মিটিং করছি। সরকার জানে আমি ব্যাংকককে বসে আছি। কিন্তু তোমাদের (আওয়ামী লীগ) মতো ইঁদুরের গর্তে ঢুকি নাই। আমার দলেরও কিছু নেতা বলেছে টুকু শেষ হয়ে গেছে। টুকুক দরকার নাই। আমি এ মাটিতে এসেছি। টুকুর পরিবার কোনদিনও পালাইয়া যায় নাই। টুকুর পরিবার সিরাজগঞ্জের মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে।

টুকু নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমি বুঝি, তোমাদের মনের ভাষা। আমি বুঝি, আওয়ামী লীগের ১৬ বছরের অত্যাচারের কথা। কিন্তু আমাদের বেশি উচ্ছ্বসিত হওয়া যাবে না। আমরা মুসলমান, কোরআন আমাদের শিক্ষা দিয়েছে, কোনো কিছুই বেশি ভালো না। বেশি করলে ইজ্জত থাকে না। যেমন খুনি হাসিনার থাকে নাই। যারা মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে তাদের স্থান বিএনপিতে হবে না।

এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম আলীম।

এর আগে মিথ্যা দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের ছেড়ে দীর্ঘ দুই বছর দেশের বাইরে ছিলেন টুকু। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ৬ অক্টোবর দেশে ফিরলেও নিজ জন্মস্থান সিরাজগঞ্জে ফেরেন। এদিকে তার এ আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপির সব স্তরের নেতাকর্মী ছাড়াও লাখ লাখ ভক্তরা এ সম্প্রীতির সমাবেশ স্থলে সমবেত হন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে