সিরাজগঞ্জ প্রতিনিধি

এতগুলো মানুষ হত্যার পর এখনো আওয়ামী লীগ অনুতপ্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জে জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ এত মানুষ হত্যার পরও অনুতপ্ত হয়নি। কারণ ওরা এক ধরনের সাপ। আর বিএনপির কেউ যদি সেই সাপের সঙ্গে আঁতাত করে, তাহলে সেই সাপের বিষেই সে মারা যাবে।
তিনি আরও বলেন, খুনি শেখ হাসিনা জনগণের রোষানলে এ দেশ ছেড়ে পালিয়েছেন। তার ছাওপাও যা আছে তারাও দেশ ত্যাগ করে চলে গেছে। কিন্তু আমি শুনতে পাই কিছু কিছু আওয়ামী লীগের নেতা এখনো দেশে আছেন। শুধু সিরাজগঞ্জে না, সারাদেশেই ছড়িয়ে ছিটিয়ে আছেন। তবে তারা নাকি বিএনপির নেতাকর্মীর ছত্রছায়ায় রয়েছেন। এটা যদি সত্যি হয়, তাহলে তারা বিএনপি করতে পারবে না। যারা বিএনপির সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগের হারাম টাকা খাবে। যে আওয়ামী লীগ উন্নয়নের নাম করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। একমাত্র শেখ হাসিনাই তার ছেলে, মেয়ে, বোন, ভাগ্নের নামে ৯০ হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে গেছেন।
এতে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমীরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস ও সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে