বাজার সিন্ডিকেটে আ.লীগের প্রেতাত্মারা: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাজার সিন্ডিকেটে আ.লীগের প্রেতাত্মারা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর মরজালে ছাত্র আন্দোলনে শহীদ জুনায়েদ আল হাবিবসহ অন্যান্যদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের লোকদের মোটেও দেশপ্রেম নেই। তারা মুখে দেশপ্রেমের কথা বললেও অন্তরে তারা ভিন্ন। তারা যে গণহত্যা সৃষ্টি করেছেন দেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। এটা জনগণের কথা। ফেরাউনের রাজত্ব বেশি দিন থাকতে পারে না।

তিনি অন্তর্বর্তী সরকারকে বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে তার আয় অনুযায়ী বাজার করে খেতে পারে তার জন্য বাজার নিয়ন্ত্রণ করুন। আজকে কেন মোটা চালের দাম, গরুর মাংসের দাম বাড়বে? কয়েকদিন ধরে ডিমের বাজার নিয়ে বলায় এখন একটু কমেছে। তাই সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

আমরা বিএনপি পরিবারের আয়োজনে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসিচব খায়রুল কবীর খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, আমরা বিএনপি পরিবার সংগঠনের সভাপতি আতিকুর রহমান রুমন, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, ভিপি ইলিয়াছ ও জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।

এর আগে, প্রধান অতিথি শহীদ জুনায়েদ আল হাবিবের পরিবারের সঙ্গে সমবেদনা জানাতে তার বাড়িতে গিয়ে সদস্যদের খোঁজ খবর নেন। এসময় ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে অনুদান বিতরণ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে