গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবে, কিন্তু সীমা থাকা দরকার: বিএনপি মহাসচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা

গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিপক্ষের বিরুদ্ধে ‘কাদা ছোড়াছুড়ি’ স্বাভাবিক হলেও সেটি একটি সীমার মধ্যে না থাকলে তিক্ততা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে। আমরা কাদা ছোড়াছুড়ি করছি। গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবে, অনেক কথা আসবে। কিন্তু একটা সীমা থাকা দরকার। তা না হলে তিক্ততা তৈরি হবে, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরও কলুষিত করবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ কথা তো সত্য যে কাজটা ছিল অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার। সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম... কতটা সংস্কার কমিশন যেন তৈরি করা হয়েছে, আমার ঠিক জানা নাই। ১১টার মধ্যে ছয়টা বোধ হয় অ্যাকটিভ। এখন এই ১১টা থেকে ৬টায় আসার পরও তারা মনে করে এটা খুবই সামান্য।

তিনি বলেন, তারা দেশকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চায়। খুব ভালো কথা। কিন্তু আমরা তো চাই দেশের জনগণের মধ্য থেকে আসুক। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, সরকারের কাছ থেকে আমরা সে জিনিসটা দেখতে পাই নাই।

বিএনপির নির্বাচন দাবি করার বিপরীতে সমালোচনা প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, বিএনপি এত অস্থির হয়ে গেছে, মির্জা আলমগীর এত অস্থির হয়ে গেছে কেন ক্ষমতায় যাওয়ার জন্য— অনেক কথা। আসলে এখন আপনারাই বলছেন, ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এত সমস্যার মধ্যেও ১২টি মৌলিক বিষয়ে একটা ঐকমত্য এসেছে। বাকিগুলো ঐকমত্যে যাওয়ার চেষ্টা হচ্ছে। অনেক বিষয় আছে, যেগুলো আমরাও ঠিক বুঝি না, তারা করতে চান।

‘এগুলোকে বাদ দিয়ে যে মৌলিক বিষয়গুলো আছে, সে বিষয়গুলো সমাধান করে আমার মনে হয় অতি দ্রুত লন্ডনের বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্য নির্বাচনটা হওয়া দরকার। সেটা হলেই বোধহয় অনেক সমস্যা ও দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব,’— বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকারে যেতে চাই। জনগণের কাছে ওয়াদাবদ্ধ কাজগুলো করার চেষ্টা করব। জনগণ যদি আমাকে গ্রহণ করেন তাহলে আসব, না হলে আসব না।’

গণঅভ্যুত্থানে শহিদদের তালিকা না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এক বছরের বেশি সময়েও শহিদদের তালিকা করা হয়নি। যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। গতকাল (বুধবার) সাত বছরের এক শিশু এসে আমাকে জড়িয়ে ধরে বলেছে, তার খুলিটা প্লাস্টিকের। এর চেয়ে বড় ত্যাগ আর কিছু হতে পারে না। আমরা যদি সঠিকভাবে দাঁড়াতে না পারি, তবে তাদের সঙ্গে আমরা প্রতারণা করব।

এর আগে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ ও জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের ফটো প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে