বিএনপির বিজয় সুনিশ্চিত: মাহদী আমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ২৭
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ফাইল ছবি
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ফাইল ছবি

বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, পরাজয়ের শঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে। সংগঠিত এসব ঘটনা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি।

নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসঙ্গতি, কারচুপি এবং সহিংসতা ঘটেছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। বলেন, ‘হাতিয়ায় ইতোমধ্যে আমাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি আমরা কর্তৃপক্ষের দৃষ্টিতে এনেছি। আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল সেখানে অনেক ধরনের সহিংসতা করছে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement