প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখ হাসিনার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু চক্রান্ত শুরু করেছেন। তিনি এখনো নয়ছয় শুরু করেছেন। ছাত্ররা তার পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করেছেন।
চুপ্পু এক সাক্ষাৎকারে বলেছেন পদত্যাগ না কি দৃশ্যমান নয়, সঠিক নয়। ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ উৎখাত হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে সেখানে তার পদত্যাগ কোনো বিষয় নয়। একথা বলে তারা ঘোলা পানিতে মাছ শিকার করে সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চাচ্ছে। সাংবিধানিক সংকট সৃষ্টি করে লাভ হবে না। আপনি শপথ ভঙ্গ করেছেন, তার জন্য আপনাকে আইনের আওতায় আনতে হবে। আপনার বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এ শীর্ষ নেতা।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার নূরালাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রপতিও এখন পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজবেন। আমি আশা করবো যদি তার ন্যূনতম দেশপ্রেম থাকে, শেখ হাসিনার মতো যদি পরিণতি না হয় তাহলে তিনি সসম্মানে পদত্যাগ করবেন। পদত্যাগ করে এ নাটকের অবসান ঘটাবেন। জনগণ তাকে আর রাষ্ট্রপতি হিসেবে চায় না। কারণ তিনি আওয়ামী লীগকে প্রদর্শন করছেন। বিভিন্ন জায়গায় গণহত্যার কারণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি উঠছে।
তিনি আরও বলেন, এ শহীদের রক্তের বদলে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তারা এখনও একটি রোডম্যাপ দিচ্ছে না কবে নাগাদ নির্বাচন হবে। জনগণ কিন্তু ভোট দেওয়ার জন্য বসে আছে।
নূরালাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছাদেকুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতারা।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৬ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৬ দিন আগে