এনসিপি নিবন্ধিত রাজনৈতিক দল নয় : হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির চারবারের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ বলেছেন, ‘এনসিপিসহ নতুন নতুন রাজনৈতিক দল নিয়ে অনেক কথা হচ্ছে। অথচ এনসিপি নিবন্ধিত রাজনৈতিক দল নয়।’

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে পেশাজীবীদের সম্মানে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আয়োজনে মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, ‘দেশে সরকারি দল বা বিরোধী দল যা-ই বলা হোক, তা এখন বিএনপি। কাজেই সব উন্নয়নমূলক কাজে যেমন বিএনপিকে নজর রাখতে হবে, তেমনি সব অন্যায়ের বিরুদ্ধেও বিএনপিকে সোচ্চার থাকতে হবে।’

নির্বাচন বিলম্বিত করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশে উগ্রবাদ চলবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হবে। অফিস-আদালতে ঘুষ বন্ধ করতে হবে। তাহলে প্রশাসন স্বচ্ছ উন্নয়ন করতে বাধ্য হবে।’

হারুন আরো বলেন, ‘আজ বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতসহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা একত্রে ইফতার করছি। বিগত ১৫-১৬ বছর এমনটি করতে পারিনি।’

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর মো.আব্দুল ওয়াদুদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহসভাপতি মো. খাইরুল ইসলাম প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে