পরিবেশ ধ্বংসকারীরা বিএনপির মনোনয়ন পাবে না: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে যারা জড়িত থাকবে তাদের নির্বাচনি মনোনয়ন না দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ‘পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা: নির্বাচনি ইশতেহারে রাজনৈতিক দলের অঙ্গীকার’ শীর্ষক মেনিফেস্টো টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা পালানোর পর জনগণের মনে ব্যাপক পরিবর্তন এসেছে। রাজনীতিবিদদের সেই মনোভাব ধারণ করতে না পারলে, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই।

তিনি আরও বলেন, রাজনীতিবিদদের উচিত জনগণের চিন্তা, চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন ঘটানো।

বিএনপি পরিবেশ ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে খসরু বলেন, দেশের প্রতিটি অঞ্চলে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি প্রবাহ ঠিক রাখতে এবং জলবায়ু ভারসাম্য বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি। বিএনপি জনগণকে সম্পৃক্ত করে ওয়াটার ম্যানেজমেন্টে কাজ করছে।

পরিবেশ রক্ষায় দলীয় উদ্যোগ তুলে ধরে আমীর খসরু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩০ কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আমরা যেভাবে প্রকৃতির সঙ্গে বড় হয়েছি মাছ, পাখি, গাছপালা তা এখন আর নেই। এসব ফেরাতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে বিএনপি। পরিবেশ সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক সমাধানে কাজ চলবে।

দেশের পরিবেশ ও অর্থনীতিতে তরুণ এবং অবসরপ্রাপ্ত নাগরিকদের সক্রিয় সম্পৃক্ত করতে উদ্যোগ নিচ্ছে বিএনপি, জানান তিনি। পরিবেশবান্ধব অর্থনীতি গঠনে তরুণ প্রজন্মের পাশাপাশি অভিজ্ঞদের জ্ঞান ও শ্রম ব্যবহারের কৌশল প্রণয়ন চলছে।

গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরিতে ঐক্যবদ্ধ উদ্যোগের প্রশংসা করে আমীর খসরু বলেন, আমরা এখন বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে বসে পরিবেশ, কৃষি, খাদ্য ইত্যাদি নিয়ে কথা বলছি এটাই গণতন্ত্রের সূচনা। রাজনীতির সংস্কৃতি না বদলালে শুধু সংস্কার দিয়ে কোনো লাভ হবে না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে