সাক্ষাৎকার

‘মির্জা ফখরুলে বক্তব্য সাক্ষাৎকারে ভুলভাবে উপস্থাপিত হয়েছে’

‘মির্জা ফখরুলে বক্তব্য সাক্ষাৎকারে ভুলভাবে উপস্থাপিত হয়েছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০৯
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়ে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানিয়েছেন, এ সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ কথা জানান। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি প্রকাশ করে ‘এই সময়’।

প্রকাশিত সাক্ষাৎকার অনুযায়ী, মির্জা ফখরুল ‘এই সময়’কে বলেছেন, জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল। বিএনপি এতে রাজি না হলে জামায়াত সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে।

সাক্ষাৎকারে আরও বলা হয়েছে, জামায়াতে ইসলামী আন্দোলন করলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তাতে অংশ নেবে। বিএনপি জামায়াতকে এতদিন বেশি গুরুত্ব দিয়েছে। এখন আর মাথায় ওঠাবে না। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) গুরুত্বপূর্ণ কোনো শক্তিই বিএনপি মনে করেন না বলেও মির্জা ফখরুলকে উদ্ধৃত করে ছাপিয়েছে ‘এই সময়’।

সাক্ষাৎকারে আরও বলা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বিএনপি কোনো ধরনের শঙ্কা বোধ করছেন না বলে জানিয়েছেন মির্জা ফখরুল। এমনকি আওয়ামী লীগসহ তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দল ও জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ নিলে বিএনপির কোনো আপত্তি নেই— এমনটিও মির্জা ফখরুল বলেছেন বলে উল্লেখ করা হয়।

সাক্ষাৎকারটি মঙ্গলবার আলোচনায় আসে বাংলাদেশে। সাক্ষাৎকারে মির্জা ফখরুলের বক্তব্যের বিভিন্ন অংশ সমালোচনার জন্ম দেয়। এর মধ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এর নিন্দা ও প্রতিবাদ জানান। বিএনপি মহাসচিবকে জাতির সামনে প্রমাণ হাজির করতে বলেন যে জামায়াত কখনো বিএনপির কাছে আসন চেয়েছে।

এসব সমালোচনা-প্রতিবাদের মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে শায়রুল কবির খান বার্তা পাঠান গণমাধ্যমে। সেখানে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেগুলো ভুল ও বিভ্রান্তিকর।

বার্তায় বলা হয়েছে, এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। পাশাপাশি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বানও জানিয়েছেন বিএনপি মহাসচিব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংরক্ষিত নারী আসন: বিএনপি নেতাদের পরিবারের সদস্য যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নিজেদের ভাগে থাকা ৩৬টি আসনের জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় দলের দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের পরীক্ষিতদের পাশাপাশি স্থান পেয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতার পরিবারের সদস্যরা।

২ দিন আগে

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক আ. লীগ নেত্রী সুবর্ণা

মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে সুবর্ণা বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার, আমাকে এক সময় কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক করা হয়েছিল, কিন্তু এতে আমার সম্মতি ছিল না। আমাকে না জানিয়েই, তাদের ইচ্ছা মতো ওই তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করা হয়।’

২ দিন আগে

এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু

জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু।

২ দিন আগে

সংরক্ষিত নারী আসনে জামায়াত ৯, এনিসিপিসহ শরিকদের ছাড়ল ৪

সোমবার (২০ এপ্রিল) ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১০টায় আগারগাঁওয়ের ইসি কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীতদের জন্য নমিনেশন পেপার সাবমিট করা হবে।’

২ দিন আগে