প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনগণের ভোটে নির্বাচিত হলে আওয়ামী লীগের মত পরিবারতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোন সরকারই যেনো স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হয় তা সংবিধানে সংযোজন করা হবে। গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে অঙ্গীকারও করেন তিনি। সংষ্কার শুধু কাগজে নয় মানুষের ভাগ্যের পরিবর্তন চায় বলেও জানান তারেক রহমান। বিকেলে বনানীতে এক সেমিনারে এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন সংস্কারের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের ভাগ্য পরিবর্তন। কর্মসংস্থান সৃষ্টি করে আয় রোজগারের ব্যবস্থা নিশ্চিত করা । রাষ্ট্র মেরামতে বিএনপি`র ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। আশার আলো দেখাবে পরিবর্তনকামী গণমানুষকে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা নিয়ে সেমিনার বিএনপির। রাজধানীর বনানীর একটি হোটেলে রাষ্ট্র সংষ্কার প্রস্তাবনায় নাগরিক ভাবনা শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী ও সুশীল সমাজসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিক।
সেমিনারের শুরুতে স্বগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীণ সরকার যে রাষ্ট্র সংষ্কারের উদ্যোগ নিয়েছে, সেখানে বিএনপি ঘোষিত ৩১দফার অনেকটাই মিল রয়েছে।
দেশের জনগণের মৌলিক, রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষায় যে সংষ্কারের বিষয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার সাথে ঐক্যমতের সুর ছিলো সবার বক্তব্যেই।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান অঙ্গীকার করে বলেন, কোন সরকারই যেনো স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে প্রধানমন্ত্রীসহ সবাইকে জবাবদিহিতার আওতায় রাখা হবে।
বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমেন স্বাধীনতা নিশ্চিয়তাসহ আওয়ামী লীগের মত পরিবারতান্ত্রিক রাষ্ট্রকাঠামো তৈরি না করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
সেমিনারের সভাপতি বিএনপি মহাসচিব আবারও তার বক্তব্যে, সব শ্রেনীপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে