বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৫: ০৫

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা দখলদারি করলে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার লালমাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রামের পর আজকে ছাত্র-জনতার গণআন্দোলনের ফলে যে বিজয় এসেছে, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটি মহল কাজ করছে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। আমাদের কিছু লোকের দ্বারাই বিভিন্ন রকমের কথা বলে পত্রপত্রিকতায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাইকে বিরত থাকতে হবে। যদি কাউকে দেখেন চাঁদাবাজি করছে বা দখলদারী করছে, তাকে ধরে সঙ্গে সঙ্গে পুলিশে দিবেন। এ ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না। বিএনপির কোনো লোক এরকম করতে পারে না। আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে। আমাদের এই কথাটা, ম্যাসেজটুকু ক্লিয়ার।’

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৫/১৬ বছর লড়াই করেছি। আমাদের অনেকে প্রাণ হারিয়েছে। অনেককে দিনের পর দিন কোর্টে যেতে হয়েছে। এখন আমরা একটা অবস্থানে এসে পৌঁছেছি, সেই সময়টাকে ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনে যদি জনগণের প্রতিনিধি নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান হবে।’

তিনি বলেন, ‘দেশে এখন নতুন সরকার। ২০/২২দিন মাত্র বয়স হয়েছে। তাদেরকে আমাদের সময় দিতে হবে। তারা যেনো একটু সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারে। আগেভাগে কোনো কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সেখানে গিয়েছি। আমরা বলেছি, মানুষ যেরকম চায়, সেরকম একটা নির্বাচন দিতে হবে। দ্রুততার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি নেতা ড. শাহ মোহাম্মদ সেলিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

১ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে