প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার’- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তার বক্তব্য সম্পূর্ণভাবে ভদ্রতা শিষ্টাচার পরিপন্থী। বাংলাদেশে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মধ্যে দিয়ে বিশ্বে যে ভূকম্পন তৈরি হয়েছে, শেখ হাসিনা দেশে ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সেটাতে তারা (ভারত) মনঃক্ষুণ্ন, বেদনার্ত।’
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তাদের অবশিষ্টাংশ দেশে আছেন। যারা এখনো জনগণের মাঝে চুপচাপ ঘাপটি মেরে আছে। কিন্তু আসলে তারা দেশকে অস্থিতিশীল এবং বাংলাদেশের সাম্য মর্যাদা ক্ষুণ্ন করতে মরিয়া হয়ে উঠেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জনগোষ্ঠী যুগ যুগ ধরে ঐতিহ্যের ধারায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুটু রেখেছেন। একইভাবে সামনের দুর্গাপূজায় সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে। যদিও তারা (আওয়ামী লীগ) নাশকতার পরিকল্পনা করে দেশের ভাবমূর্তি বিশ্বব্যাপী ক্ষুণ্ন করার চেষ্টা করছে। ইতোমধ্যে খুলনার বিভিন্ন মন্দিরে খোলা চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বড় ধরনের চক্রান্ত চলছে, এটা তারই বহিঃপ্রকাশ। কিন্তু জনগণ এ বিষয়ে অত্যন্ত সর্তক-সচেতন আছে।’
দেশের ভাবমূর্তি রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের অতন্ত্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘দুর্গাপূজায় নিজ দায়িত্ব নিয়ে গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন আশাপ্রকাশ করে রিজভী বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে এবং নৈপথ্যে ছিলেন তারেক রহমান। গত ৭ জানুয়ারির নির্বাচনে না যাওয়ার পেছনে ছিলেন অনড়। তার অনড় অবস্থানের কারণেই শেখ হাসিনা ৭ জানুয়ারির নির্বাচনকে প্রতিষ্ঠিত করতে পারেননি। যা ছিল যুগান্তকারী সিদ্ধান্ত। তার হাত ধরেই ছাত্র-জনতার এই চূড়ান্ত আন্দোলন।’
এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে