প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি।’
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান উল্লেখ করেন, ‘কে মুসলমান, কে বৌদ্ধ, কে হিন্দু, মুক্তিযুদ্ধের সময় এমন জিজ্ঞাসা কিন্তু ছিল না।’
‘গত ১৫ বছরে ভিন্ন সম্প্রদায়ের ওপর হামলার কোনও বিচার হয়নি। রামু বৌদ্ধ মন্দির, ব্রাহ্মণবাড়িয়া, নাছিরনগরে হামলার তদন্ত ও বিচার কেন হলো না’ বলে প্রশ্ন রাখেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনও পরিস্থিতিই ছিল না। আমি মনে করি, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। কোনও কারণ নেই। হাতে গোনা দুয়েকটা ব্যতিক্রম ছাড়া সংখ্যালঘুকেন্দ্রিক হামলা ধর্মীয়ভাবে ঘটেনি।’
তিনি মত দেন, ‘যদিও আমরা দেখি, অবৈধ লুট করতে বা রাজনৈতিক অভিসন্ধি উদ্ধারে অধিকাংশ হামলাই দুর্বলের ওপর সবলের হামলা।’
বক্তব্যে তারেক রহমান উল্লেখ করেন, ‘মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিস্টান-আমরা কিন্তু একইসঙ্গে থেকে, পাশাপাশি থেকে বড় হয়ে থাকি।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ অতিথিরা অনুষ্ঠানে ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে