ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় : মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, দুই দেশের সম্পর্ক কীভাবে আরও দৃঢ় করা যায়, তা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আজ ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও কীভাবে দৃঢ় করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরেছি।

আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি, এটা দ্রুত সমাধান হওয়া দরকার, এটাও বলেছি। সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি, যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, দুই দেশের সিকিউরিটির বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন, তারা এ বিষয়ে সজাগ, চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়।

তিনি বলেন, তাদের মূল বক্তব্য বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক দৃঢ় করতে চায়। নতুন সরকারের সঙ্গে তারা ইতোমধ্যে কথা বলেছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি পলিটিক্যাল পার্টি। আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চায়।

এই সম্পর্কের মধ্যে আরও কীভাবে সুস্থতা, আরও পজিটিভিটি কী করে নিয়ে আসা যায়, সে ব্যাপারটা নিয়েও তারা কাজ করতে আগ্রহী, বলেন মির্জা ফখরুল।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে