প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সহনশীলতার সংস্কৃতি ফেরাতে হবে : খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন আর রাস্তায় আন্দোলনের সময় নয়। জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি সাংঘর্ষিক ও প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে সহনশীলতার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।

রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, শেখ হাসিনার পতনের পর ১৪ মাস অতিক্রম হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি এবং কাঙ্ক্ষিত নির্বাচিত সংসদ সরকারও প্রতিষ্ঠিত হয়নি। এ জন্যই জনগণের মালিকানা এবং সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এক দশকের বেশি সময় ধরে চলা কঠিন আন্দোলনে সবাই একসঙ্গে ছিলেন। এই সংগ্রামের ফলস্বরূপ যে রাজনৈতিক অর্জন, অর্থাৎ জনগণের গণতান্ত্রিক অধিকার, তা নিশ্চিত করতে এখন বাকি কাজ সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, এখন রাস্তা বা সংঘাতের রাজনীতি নয়, বরং জনগণের কাছে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারব না, আমরা হিংসা করার রাজনীতির দিকে যেতে পারব না। বিগত দিনের প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতি থেকে ফিরে এসে আগামী বাংলাদেশের জন্য সহনশীলতা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং ভিন্নমত পোষণ করেও তাকে সম্মান জানানোর সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ঐক্যের মাধ্যমে অংশ নিতে হবে। বিভিন্ন দলের নিজস্ব দর্শন বা চিন্তাভাবনা থাকা স্বাভাবিক, এতে বিভেদ হচ্ছে না। যার যার অবস্থানে থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েই পরিবর্তন আনতে হবে এবং বিভিন্ন সংস্কারের বিষয়গুলো জনসমক্ষে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন একটি প্রক্রিয়া, একটি পরিশ্রুতকরণ প্রক্রিয়া। নির্বাচনকে বাধাগ্রস্ত না করে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই ম্যান্ডেটের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে, রাস্তায় সাংঘর্ষিক অবস্থার মাধ্যমে নয়। কারণ সংঘাতের মাধ্যমে সমাধান করতে গেলে আবার সেই পুরোনো জমানায় ফিরে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি সত্যিকারের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানাচ্ছি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে