স্বৈরাচারের মতোই জনগণকে ভোট থেকে দূরে রাখা হচ্ছে: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির তালুকদার রিজভী বলেছেন, দেশে গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র-জনতা মিলে স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করেছে। মানুষ যাতে কথা বলার অধিকার পায়, ভোটের অধিকার ফেরত পায়। কিন্তু আমরা লক্ষ্য করছি স্বৈরাচার সরকারের মতোই জনগণকে ভোট থেকে দূরে রাখা হচ্ছে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যেটা নির্বাচিত সরকার সংসদে বসে সংস্কার করতে পারবে। দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিও জানান তিনি।

শেখ হাসিনা বারবার পালিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, শেখ হাসিনা একবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন আর একবার পচাত্তরের পরে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এতই যদি আপনার সাহস থাকতো তাহলে আপনি আপনার বাবা ও পরিবারের হত্যাকাণ্ডের পরে দেশে আসতে পারতেন। আপনি আসেননি, আপনাকে যখন দেশে আসার নিশ্চয়তা দেওয়া হয়েছে তখন আপনি দেশে এসেছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন আসলো তখন আপনি পালিয়ে গেলেন তাদের সঙ্গে আলোচনা করলেন। কথা ছিল বেগম জিয়াকে দেশ থেকে সরিয়ে দিতে হবে। মঈনুদ্দিন ফখরুদ্দিন তা পারেনি।

তিনি বলেন, বেগম জিয়া জনগণের নেত্রী, এদেশের মা মাটির নেত্রী, এদেশের তৃণমূল থেকে বেগম জিয়ার নেতৃত্ব তৈরি হয়েছে। তাই জনগন ও দেশকে ছেড়ে তিনি কখনোই পালিয়ে যাননি। কোন হুমকি তাকে দমিয়ে রাখতে পারেননি। তিনি আওয়ামীলীগ সরকারের দেওয়া মিথ্যা মামলায় জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তবুও তিনি এদেশের গনতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে গিয়েছেন। দেশ ও জনগণের পাশে রয়েছেন।

এ সময় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল ভূঁইয়া, সাবেক আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব বনী আমিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলতাফ হোসেন প্রামাণিক, সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক কেন্দ্রীয় মন্ডল, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেলকুচির দুই শহীদ পরিবারের হাতে দলের পক্ষ থেকে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় ৫ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে