প্রতিবেদক, রাজনীতি ডটকম

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে এসে আগামীর বাংলাদেশের এক সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘ইয়ুথ পলিসি’ শীর্ষক সংলাপে তিনি তরুণদের প্রশ্নের জবাবে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও উদ্যোক্তা বান্ধব নীতি নিয়ে কথা বলেন।
বিশেষ করে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পাঁচ বছরে ৫০ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রার কথা জানান তিনি।
একই সাথে তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য আশার বাণী শুনিয়ে তারেক রহমান বলেন, তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য তারেক বলেন, আমরা ছোট উদ্যোক্তাদের সহজে ব্যবসা করতে সাহায্য করতে চাই। আইন পুরোপুরি পাল্টানো সম্ভব না হলেও, যেখানে সম্ভব তাতে সংশোধন আনা হবে। যেমন, স্টুডেন্ট লোনের মাধ্যমে যারা বিদেশে পড়াশোনা করতে চায়, তাদেরকে সাহায্য করার চিন্তাভাবনা আমাদের পরিকল্পনায় রয়েছে।
চট্টগ্রামের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ রাফসান পরিবেশ ও শিক্ষার ওপর প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মধ্যে পরিবেশ বিপর্যয় অন্যতম। কিন্তু আমাদের পলিটিশিয়ান এবং পলিসি মেকাররা এ বিষয়ে খুব বেশি কথা বলেন না। কৃষি, স্বাস্থ্য ও অর্থনীতির সঙ্গে পরিবেশ গভীরভাবে জড়িত। যেমন, যদি কৃষক সেচের পানি না পায় এবং শহরে বিশুদ্ধ বাতাস না থাকে। চট্টগ্রামে জলবদ্ধতা হলে জনজীবন স্থবির হয়ে যায়, আর মাতারবাড়িতে কয়লাভৃত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।’
তারেক রহমানের প্রতিক্রিয়া ছিল বিস্তারিত ও স্পষ্ট। তিনি বলেন, ‘আপনার প্রশ্নে কয়েকটি বিষয় আছে। প্রথমে জলবদ্ধতার সমস্যা। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে বৃষ্টির পানি দ্রুত চলে যায় না, যার ফলে স্থবিরতা তৈরি হয়। এর সমাধান হিসেবে আমরা খাল খননের পরিকল্পনা নিয়েছি। যেমন, নোয়াখালী অঞ্চলের পূর্ববর্তী বন্যার পানি যদি খালে ধরে রাখা যেত, তা কার্যকরভাবে ব্যবহার করা যেত।’
তিনি আরও বলেন, বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এত নিচে নেমেছে যে অনেক গাছপালা মারা যাচ্ছে। তাই খাল খনন শুধু বন্যা কমাতে নয়, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জেও গুরুত্বপূর্ণ। আমাদের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে বিশ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, শহর ও গ্রামে মিলিয়ে।
পরিবেশ দূষণ নিয়েও তারেক বলেন, শহরাঞ্চলের বাতাস অত্যন্ত দূষিত। আমরা অটোমোবাইল থেকে দূষণ কমানোর পরিকল্পনা নিয়েছি। বছরে প্রায় ২০–২৫ কোটি গাছ রোপণ এবং পাঁচ বছরে ৫০ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের প্রতিটি উপজেলা প্রায় ২০–২৫ হাজার চারা উৎপাদন করতে পারে। এর সঙ্গে প্রাইভেট নার্সারির সংখ্যা মিলিয়ে প্রায় এক লাখ চারা রোপণ করা সম্ভব। আমরা মনসুনে এগুলো রোপণ শুরু করব এবং ছোট ছোট ফরেস্ট তৈরি করব।
সংলাপে তারেকের বক্তব্য থেকে স্পষ্ট হয় যে, বিএনপি যুব, শিক্ষার্থী ও পরিবেশ সংরক্ষণকে প্রাধান্য দিয়ে দেশের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে