প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা : রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ত্রাণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে বসে আছে। প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরশাসকের ইঁদুররা বসে রয়েছে, তারা মাঝে মাঝে ঐরাবত তথা হাতি হওয়ার চেষ্টা করছে।'

তিনি বলেন, ‌‘আপনারা জানেন একটি ফ্যাসিবাদ শাসককে জনগণ যখন বিপ্লবের মাঝে নামিয়ে দেয়, সে বিপ্লবের মাঝে প্রতি ব্লিপ্লবের আশঙ্কা থাকে। স্বৈরশাসকের ইঁদুররা সচিবালয় বলুন প্রশাসন বলুন সেখানে তারা ঘাপটি মেরে আছে। সুযোগ পেলেই তারা ছোবল মারে।’ সোমবার (২৬ আগস্ট) অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এর ত্রাণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যাদুর্গত এলাকায় সার্বিক সহায়তা কার্যক্রম শুরু করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় বিএনপির মুখপাত্র আরও বলেন, দেশের আইনশৃঙ্খলাবাহিনীর মতো একটি বাহিনী আছে তা হলো আনসারবাহিনী। তারা বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং সিবিএর মতো আন্দোলন করছে অবস্থান নিচ্ছে, দাবি মেনে নেওয়ার পরও তারা অবস্থান করছে এটি একটি পরিকল্পিত ঘটনা। অন্তর্বর্তী সরকারকে অস্থির করার জন্য, দেশকে অস্থির করার জন্য সুপরিকল্পিতভাবে তা করা হচ্ছে বলে দেশবাসী মনে করে। যে সচিবরা স্বৈরশাসকের দোসর হিসেবে কাজ করেছে সে সচিবরাতো এখনও বহাল রয়েছে। তারাতো আওয়ামী লীগের দোসর, তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বারবার ষড়যন্ত্র করবেই।’

তিনি বলেন, ‘দ্রুত মাঠ পর্যায়ে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষের শক্তিকে বিন্যাস করা করা দরকার, পরিবর্তন করা দরকার। এসপি, প্রশাসনের লোকেরা যারা নিপীড়ন করেছে তারা যদি ফিল্ডে থাকে তাহলেতো ষড়যন্ত্র হবেই। ফিল্ডে থেকে তারা বারবার অস্থিরতা সৃষ্টি করছে। সচিবরা নানাভাবে ঘাপটি মেরে থেকে শেখ হাসিনা রক্ষা করে চলেছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং এ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, বিএনপির সহবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং এ্যাব সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এ্যাবের ১ নম্বর যুগ্ম মহাসচিব কে এম আসাদুজ্জামান চুন্নু, সহসভাপতি ইঞ্জিনিয়ার তানভীরুল আহসান, ইঞ্জিনিয়ার বি জে বড়ুয়া, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মাহবুব আলম, ইঞ্জিনিয়ার আহসান রাসেল, ইঞ্জিনিয়ার শাহীন হাওলাদার, ইঞ্জিনিয়ার দপ্তর সম্পাদক সাব্বির ওসমানী, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে