ভারত ও পাকিস্তানের সংকটের বলী বাংলাদেশকে হতে হবে কেন: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ‘ট্রান্সশিপমেন্ট’ ব্যবস্থা বন্ধ করায় ভারতের সমালোচনা করে প্রশ্নচ্ছলে বলেছেন, ভারত ও পাকিস্তানের বিদ্যমান সংকটের বলী বাংলাদেশকে হতে হবে কেন।

সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রুহুল কবির রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজকে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে। আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত। কিন্তু হঠাৎ তারা (ভারত) ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে। আমাদের সঙ্গে তো কোনো বৈরিতা নেই। পাকিস্তানের সঙ্গে তাদের যে সংকট তৈরি হয়েছে, সেটা তাদের দুই দেশের মধ্যকার বিষয়। তাহলে ট্রান্সশিপমেন্টের যে ব্যবস্থা ভারতের সঙ্গে ছিল, সেটা তারা বন্ধ করে দিল কেন? ভারতের মালামাল যাবে আমাদের দেশের ওপর দিয়ে, এজন্য তারা আমাদের নৌপথ সড়ক পথ ব্যবহার করবে। কিন্তু আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করবে, অথচ অন্তর্বর্তী সরকারের কোনো উচ্চকণ্ঠ থাকবে না তা হতে পারে না। নয়া দিল্লির একের পর এক বাংলাদেশ বিরোধী এই ভূমিকার বিকল্প কী? সেটিও জনগণের কাছে খোলাসা করা উচিত।’

রহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আজকে মানুষ নানা কথা ভাবছে। তারা মনে করছে, স্বৈরাচারের দোসরদের দুধ-কলা দিয়ে পোষা হচ্ছে। আর এসব দোসররাই এই সরকারকে বিএনপির বিরুদ্ধে নানাভাবে বোঝাচ্ছে। বিএনপিকে দমিয়ে রাখার কথা বলছে।’

বিএনপি’র প্রতি আচরণের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আরো সদয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

এ সময় রিজভী বলেন, ‘আপনার সরকারের ভেতরে হয়ত কয়েকজন নির্বাচন চায় না। একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছেন তারা। ডিসেম্বরে, না হলে ফেব্রুয়ারিতে বা জুনে নির্বাচন- এরকম নানা কথা বলছেন। কিন্তু, কেউ সুনির্দিষ্টভাবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্ধারিত সময় উল্লেখ করছেন না।

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের তালবাহানা দিনকে-দিন দেশে ’৭১ এবং চব্বিশের ৫ আগস্টের যে অহংকার, সে অহংকার মিলিয়ে মানুষের যে প্রত্যাশা বহুদলীয়, বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা, এটাতো এখনো প্রতিষ্ঠা হয়নি। সেই সুযোগও অনেকে নস্যাৎ করে দেওয়ার অপচেষ্টা করছে’।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

১ দিন আগে

সরকারের ৬ মাস: প্রত্যাশা ও প্রাপ্তির ঘাটতি কতটুকু?

বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা

২ দিন আগে

সরকারের ১৮০ দিনে সাফল্য-সীমাবদ্ধতার তথ্য নিয়ে ই-বুক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে

২ দিন আগে

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

২ দিন আগে