এমন বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী : এ্যানি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী। তা-না হলে শেখ হাসিনা আবার সুযোগ পাবে। এ সুযোগ দেয়া যাবে না, যদি সে সুযোগ কেউ দিতে চান তাহলে বাংলাদেশের ভবিষ্যত আবারো অন্ধকারের দিকে যাবে। হুমকির মুখে পড়বে বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশের রাজনীতি অস্বাভাবিক হয়ে পড়বে।’

আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে শহীদ ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি। জেলা শহরের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘গত ১৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম-খুন হয়েছে। তাদের বিচার পেতে হলে প্রকৃত মামলা তৈরি করবেন। মামলা না হলে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না। নিরপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হয়। বাংলাদেশে গত ৬/৭ মাসে প্রকৃত মামলার পাশাপাশি কিছু শত্রুতামূলক আসামিও লিপিবদ্ধ করা হয়েছে। যার কারণে মামলাগুলো দুর্বল হয়ে যায়। প্রকৃত আসামি সুযোগ পেয়ে যায়, এ সুযোগ আপনারা দেবেন না।’

এ্যানি আরও বলেন, আমাদের আন্দোলন শুধু জুলাইয়ের আন্দোলন ছিলো না। গত ১৫ বছরে অনেকগুলো জুলাই-আগস্ট ছিলো। সর্বশেষ এবারের জুলাই আন্দোলন। তাই আমরা সব এক ও অভিন্ন। এখানে ফাটল ধরানোর সুযোগ কেউ দেবেন না। গত ১৫ বছরে যারা শহীদ, গুম-খুন ও পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন আবার জুলাই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। সবাই দেশের জন্য সংগ্রাম করেছেন। জনগণের সরকার প্রতিষ্ঠা হবার পর তাদের দায়িত্ব নেবেন তারেক রহমান।

এ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে