প্রতিবেদক, রাজনীতি ডটকম

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে যে যে বিষয়ে ভালো তাদেরকে সে বিষয়ে পারদর্শী করে তোলা। যে হাদীসে ভালো তাকে বের করে নিয়ে আসা, যে কেরাতে ভালো তাকে বের করে নিয়ে আসা, যে খেলায় ভালো তাকে বের করে নিয়ে আসা, যে অংকে ভালো তাকে বের করে নিয়ে আসা।
তিনি বলেন, এরকম প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে বিএনপি। পাশাপাশি সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্য দলটির।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে নিরাপদ রাষ্ট্র ও নিরাপদ ক্যাম্পাস গড়তে বিএনপি ইতোমধ্যেই জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছে। এর অংশ হিসেবেই দেশের প্রচলিত শিক্ষা কারকিুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করতে শিক্ষাবিদদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে যারা এই কাজকে ইতিমধ্যে অনেক দূরে নিয়ে গেছে ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে