প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত বিএনপি নেতা হাসান মোল্লা (৪২) মারা গেছেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
হাসান মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি পাভেল মোল্লা। তিনি রাজনীতি ডটকমকে বলেন, 'দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পরেও এখনো আমাদেরই টার্গেট করা হচ্ছে। এই ঘটনাই প্রমাণ করে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সক্রিয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং যত দ্রুত সম্ভব বিচারের দাবি জানাই।'
এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আলামীন মিনহাজ বলেন, 'রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আমরা তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।'
এই ঘটনাকে 'ন্যক্কারজনক' অভিহিত করে তিনি আরও বলেন, আমরা এখনও শহিদ হাদি হত্যার বিচার পাইনি, আর এরই মাঝে একের পর এক হত্যাকাণ্ড আইনশৃঙ্খলার চরম অবনতিকেই নির্দেশ করে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতের গ্রেপ্তার এবং হাদিসহ সকল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের কাছে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা খুব কাছ থেকে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ হয়ে হাসান মোল্লা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৭ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৯ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে