প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গত ১৫ বছরের চেয়ে এবারের ঈদে অনেক পার্থক্য। কারণ এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে দেশের মানুষ।’
সোমবার (৩১ মার্চ) বেলা ১১টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য যে সংগ্রাম, তা যেন পূরণ হয়।’
অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, ‘যে যে পদে আছেন সেই মোতাবেক কাজ করবেন, সফল হবেন । আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি নিয়েছি তা পালন করব।’
বক্তব্য শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আমরা আমাদের নেতার মাজারে জিয়ারত ও দোয়া করেছি। একই সঙ্গে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেছি। ১৬ বছরের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, শহিদ হয়েছেন, তাদেরও রুহের মাগফেরাত কামনা করেছি। যারা মহান মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য সংগ্রাম করে শহিদ হয়েছেন আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও দোয়া করেছি। সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন, সেই কামনা করি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান যেন শিগগিরই দেশে ফিরতে পারেন তিনি সেই দোয়া করেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে