'ট্রাম্পকে সামনে রেখে ফেরার চেষ্টা দেউলিয়াত্বের সমান'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার চেষ্টা রাজনৈতিক দেউলিয়াত্বের সমান। রোববার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে আমীর খসরু বলেন, বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথম দিকে তারা যেটা বিশ্বাস করে, অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে নির্বাচিত সরকার থাকলে সহজ হয়।

তিনি আরও বলেন, শ্রমশক্তি নিয়ে আলোচনায় সিঙ্গাপুর মনে করে, দক্ষ শ্রমশক্তি পাঠানো যায়। এ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে শিক্ষিত নার্স পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

নির্বাচিত সরকার নিয়ে আমীর খসরু বলেন, সিঙ্গাপুর মনে করে, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। এটা শুধু সিঙ্গাপুর বলেনি। সব কূটনৈতিকরা মনে করে, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়।

নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের জমায়েতকে কীভাবে দেখেন এমন প্রশ্নে তিনি বলেন, দেশের মানুষ যখন আপনাকে বিতাড়িত করে তখন আপনি একেক সময়ে একেক কাভারে আসতে চান। কোনো কোনো সময় হিন্দু-মুসলিম হয়ে আবার এখন ট্রাম্পের চিত্র নিয়ে আসছে। এখন যাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা অন্য বেশে আসতে চাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়েছে, এটাই তার প্রমাণ।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগকে কেন ট্রাম্পের বেশে আসতে হবে? কেন হিন্দুদের অত্যাচারের বেশে আসতে হবে? আমরা আবারও বলছি, তারা এখন দেউলিয়া হয়ে বিভিন্ন মোড়কে আসার চেষ্টা করছে। তার অস্তিত্ব প্রমাণ করতে হলে নিজেকে দেশে আসতে হবে। কিন্তু তার সেটা নেই ও সমর্থনও নেই।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে