‘ভারতে বসে হাসিনা বুদ্ধিজীবী হত্যার আরেকটি নীলনকশা করছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮: ০৮

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেছেন, আজকের এই বুদ্ধিজীবী দিবসে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, ভারতে বসে আরেকটি নীলনকশা হতে পারে। সেখানে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা হতে পারে। ভারতে বসে হত্যাকারী শেখ হাসিনা বিভিন্ন পরিকল্পনা করছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় লোকশেড বধ্যভূমির স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, বাংলাদেশ স্বাধীন হতে যাচ্ছিল তার ঠিক কিছুদিন আগে পাকিস্তানি স্বৈরাচার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করে। এটা ছিল ইতিহাসের জঘন্যতম একটি দিন। এই বুদ্ধিজীবী হত্যার নীল নকশা যারা করেছিল তাদেরকে আমরা স্বৈরাচার বলি। ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে বধ্যভূমিতে হত্যা করা হয়। সেই হত্যার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা হত্যা করেছিল তাদের বিচার করা দরকার।

তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা বিএনপি আজকের এই দিনে বুদ্ধিজীবী হত্যার বিচারের দাবি করছে। ৫আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না এই বাংলাদেশে। কারণ এই দেশের জন্য ৩০ লাখ শহীদ জীবন দিয়েছে, ২ লাখ মা-বোনের ইজ্জতহানি হয়েছে এবং পাশাপাশি বুদ্ধিজীবী হত্যা করেছে। যারা মুক্তিযুদ্ধ নিয়ে বড় বড় কথা বলেছিল তারা বিচার করেনি এই বুদ্ধিজীবী হত্যার। তারা নিজেদের বিচার নিয়ে ব্যস্ত ছিল। আমরা বুদ্ধিজীবী হত্যার বিচার চাই।

এ সময়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারন-অর-রশীদ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির নেতা আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান লিখন, জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে