সংখ্যালঘু সম্প্রাদায়ের মানুষ সবচেয়ে শান্তিতে ও নিরাপদে রয়েছে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ২১: ২১

বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমানে সংখ্যালঘু সম্প্রাদায়ের মানুষ সবচেয়ে শান্তিতে ও নিরাপদে রয়েছে। সবাই মিলে মিশে থাকতে চাই। হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিরোধ নেই। সবার আগে বাংলাদেশ।

লক্ষ্মীপুর শহরের মাদাম এলাকায় উত্তর মজুপুর সনাতনী দেবনালয়ের উদ্যোগে অষ্টমীস্নান ও হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে আজ এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে সবসময় ভারত প্রভাব খাটিয়ে হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল। এই কারণে হাসিনা ভারতের সহযোগিতায় ফ্যাস্টিট ভূমিকায় অবতীর্ণ হয়েছে। একদিনেই হাসিনা ফ্যাস্টিট হয়নি। ভারতে আশ্রয়-প্রশ্রয়ে হাসিনা ফ্যাস্টিট হয়ে ওঠে। ভারত যদি এক ব্যক্তিকে প্রশ্রয় না দিতো তাহলে দেশে অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি হতো না।

তিনি আরো বলেন, ভারতের পার্লামেন্টে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতেনের শিকার, তাদের বাড়িঘরে ও মন্দিরে হামলা, ভাঙচুর চালানোর হয় বলে এমন মিথ্যা তথ্য দিয়ে আলোচনা করে। ভারতের পার্লামেন্টে যদি এ ধরনের আলোচনা হয়, তাহলে বুঝতে হবে, এটা একটা ষড়যন্ত্র। এসব কথা বলে হিন্দু সম্প্রদায়ের মানুষকে খাটো করা হচ্ছে। ছোট করা হচ্ছে। কিন্ত দেশে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সংখ্যালঘুরা সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছেন স্বৈরাচার শেখ হাসিনার সময়ে। অথচ ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রাদায়ের মানুষ সবচেয়ে শান্তিতে ও নিরাপদে রয়েছে।

এ্যানি বলেন, এখনো নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। নির্বাচন, সংস্কার ও শেখ হাসিনার বিচার নিয়ে কোনো দলের সঙ্গে মত বিরোধ নেই। সবাই এ বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। স্বৈরাচার পতনে যে সব দল এক সঙ্গে আন্দোলন ও সংগ্রাম করছে। তাদের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে। কিন্তু হাসিনার বিচার নিয়ে কোনো বিরোধ নেই। হাসিনার বিচার সবার আগে বিএনপি চায়, এখনো চাচ্ছে।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদকে আর বাংলাদেশের মাটিতে সুযোগ দেওয়া যাবে না। হাসিনা গত ১৬ বছরে যে সকল অন্যায় করেছে, তার বিচার হতেই হবে। হাসিনার অন্যায়ের সঙ্গে জড়িত তার সকল নেতাকর্মীদেরও বিচারের মুখোমুখি করতে হবে। একদিকে হাসিনার বিচার চলবে অন্য দিকে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। হাসিনার বিচার ও নির্বাচন না হলে স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠলে জাতীর জন্য দুঃখ আছে। তাই যত দ্রুত সম্ভব হাসির বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। সঙ্গে সঙ্গে একটি গ্রহণ যোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যেতে হব।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাবু শংকর কুমার মজুমদার প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে