প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে দেশ পূনর্গঠনের প্রস্তাবনা চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনের জন্য কোনো ব্যক্তি বা কোনো দল যদি ভালো প্রস্তাবনা দেয় তাহলে অবশ্যই সেটি গ্রহণ করব। বিএনপির ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। যারা আন্দোলন করেছি, তারা সবাই মিলে দেশ পুনর্গঠন করব।
রবিবার (৮ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২৪-এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখব।
আপনিও কেন্দ্রের প্রতি ভরসা রাখবেন। ৩১ দফার মেসেজ পৌঁছে দিতে হবে জনগণের কাছে। কাজ হচ্ছে, জনগণের আস্থা ধরে রাখা। আসুন, আপনি, আমি ও আমরা সবাই মিলে জনগণের প্রত্যাশা নয়, এমন কাজগুলো করা থেকে বিরত থাকি।
তিনি বলেন, রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের বিশ্বাস, ভালোবাসা ও আস্থা। এটা না থাকলে স্বৈরাচারের মতো অবস্থা হবে। আমি অনুরোধ করব এবং নির্দেশনা দিব, দয়া করে জনগণের আস্থা ধরে রাখার জন্য যা করা উচিত তা করুন। আস্থা নষ্ট হবে এমন কাজ থেকে বিরত থাকুন এবং অন্যকে বিরত রাখুন।
বিএনপির ক্ষমতার উৎস হচ্ছে জনগণ।
কর্মশালায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মাওদুদ আলম পাভেল, সদস্যসচিব ফারজানা সারমিন পিতুল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির রংপুর জেলা, মহানগর ও বিভাগীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মওদুদ হোসেন আলমগীর। এ সময় তিনি ৩১ দফা দাবি নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে