ইসলামী দলগুলোর কর্মসূচি অহেতুক চাপ তৈরির জন্য: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দেশে ফিরলে সাংবাদিকরা বিমানবন্দরেই কথা বলেন মির্জা ফখরুলের সঙ্গে। ছবি: ভিডিও থেকে

জামায়াতে ইসলামীসহ ইসলামি দলগুলো যে কর্মসূচি পালন করছে, তা ‘অহেতুক চাপ তৈরি’র জন্য নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জামায়াতসহ ইসলামী দলগুলোর এই কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। আলোচনা চলছিল, চলছে। এ অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটা অহেতুক চাপ তৈরির চেষ্টা করা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আলোচনার টেবিলেই সমাধান বের করতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এভাবে রাজপথে নামলেই সমাধান হয়ে যাবে? বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে নামেনি। কারণ আলোচনার মধ্য দিয়ে সব সমস্যার সমাধান করতে চাওয়া হচ্ছে। আমার বিশ্বাস, এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে।

পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে বিএনপির অবস্থান আবারও স্পষ্ট করেছেন দলটির মহাসচিব। তিনি বলেন, পিআরের ব্যাপারে বার্তা পরিষ্কার— বিএনপি পিআরের পক্ষে নয়। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই।

জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয়গুলো নিয়ে বিএনপি একমত হয়েছে। সে বিষয়গুলো সামনে আনলে হয়। একটা বিষয় পরিষ্কার— যেটাই করা হোক, জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন, সংশোধনী করতে পারবে। সেখানেই সেটা সম্ভব।

১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। এ প্রসঙ্গে বিএনপির অবস্থান জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়।

এদিকে বুধবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে আরও তিন রাজনীতিবিদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গী হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, জাতিসংঘ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধান উপদেষ্টার সঙ্গে এখনো কথা হয়নি। সেখানে কী ভূমিকা হবে জানি না। তবে দেশের সম্পর্ক ও গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে।

দেশের সমস্যা সমাধানের উদ্যোগ নিজেদেরই নিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিবিদদেরেই এসব সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নেবে। বাইরের কারও কোনো সিদ্ধান্তের প্রয়োজন নেই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৩ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৩ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৩ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৩ দিন আগে