সরকারবিরোধী আন্দোলনে ওয়াসার কর্মীরা মাঠে ছিলেন : আব্দুস সালাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, ‘তাকসিমের মতো ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অত্যাচারের পরও ঢাকা ওয়াসার বিএনপিপন্থী কর্মীরা সরকারবিরোধী আন্দোলনে সব সময় সক্রিয় ছিলেন।’

বুধবার দুপুর ১২টায় ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি নং-৩১৮৫) আয়োজিত লালমাটিয়া আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পালিয়ে যাওয়া সরকারকে টিকিয়ে রাখতে যে কয়েকজন ভূমিকা রেখেছে তাদের মধ্যে অন্যতম একজন এই তাকসিম। আমরা বহুবার বলেছি তাকসিম হাসিনার জন্য অপরিহার্য হতে পারে কিন্তু এই দেশের জন্য অপরিহার্য ছিল না। শেখ হাসিনা তাকে দায়িত্ব চাপিয়ে দিয়েছে।’

আব্দুস সালাম বলেন, ‘এটা আমাদের সরকার কিন্তু আমাদের দলীয় সরকার না। সরকারকে বলছি নির্বাচনী রোডম্যাপ দেন। হাসিনা ভয় পাইতো নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা চলে আসবে। আপনারা নির্বাচনে দেরি করেন কি কারণে? অনেকে বলে দ্রুত নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আরে আমরা জোর করে ক্ষমতায় যেতে চাই না। নির্বাচন দিলে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় ইনশাআল্লাহ আসবেই আসবে।’

তিনি বলেন, ‘আমরা দান ক্ষয়রাত চাই না। বেগম খালেদা জিয়া জনগণের ভোটে, জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। তিনি ৯৬ সালে গণতন্ত্রের জন্য ভোটের জন্য প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন। শত অত্যাচারের পরও দেশ ছেড়ে পালিয়ে যাননি। আর শেখ হাসিনা এক শাড়ি পড়ে পালিয়েছে। আর কিছু নিতে পারেনি, তাকসিমকে নিয়েছে কিনা সেটাতো আমরা ছবিতে দেখি নাই। মনে হয় নিতে পারেনি, তাকে ধরতে হবে।’

তিনি আরো বলেন, ‘পুলিশকে বলতে চাই তাকসিম যাতে কিছুতেই দেশ ছেড়ে পালাতে না পারে। পালালে আপনাদের খবর আছে। আর ভারতকে বলতে চাই আমাদের কৃষকরা ভুলে সিমান্তে পা দিলে গুলি করতে পারেন। আর আওয়ামী লীগের যারা পালিয়ে যাচ্ছে তাদের কেন গুলি করেন না। আমরা সরকারের কাছে জানতে চাই তাকসিমের মতো লোকেরা কোথায় লুকিয়ে আছে? হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানিয়েছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

শ্রমিকদের অধিকারের বিষয়ে আব্দুস সালাম বলেন, ‘সাংবাদিকদের খারাপকে খারাপ আর ভালোকে ভালো বলতে হবে। ১৭ বছর মামলা হামলা বদলির মতো শাস্তির পর এখন চাকরির জন্য যদি কোনো অফিসারের সাথে গরম কথা কয় ওইটা সাংবাদিকরা লেখেন, তাহলে সেটা জনগণের পক্ষে লেখা হইলো না। আমি বলতে চাই শ্রমিকরা কখনো মাথানত করে না। সারা পৃথিবীতে যত আন্দোন যত সফলতা এসেছে তার অগ্রভাগে ছিল শ্রমিকরা। তাকসিমদের কথা শুনলে হবে না কথা শুনতে হবে শ্রমিকদের। কারণ তাদের ঘামে আজকের ওয়াসা গড়ে উঠেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেদী হাসান, সহ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা এবং সদস্য সচিব কামরুল জামান।

অনুষ্ঠানে সভাপত্বি করেন ইউনিয়নের সভাপতি আজিজুল আলম খান। তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত হয়েছি। এই ঢাকা ওয়াসা ছিল তাকসিমের গড়া আয়নাঘর। এখানে বদলি, পদোন্নতিসহ বিভিন্নভাবে মানসিক অত্যাচার করতো। ওয়াসার সব জায়গায় তাকসিমের সহযোগীরা এখনো রয়ে গেছে। আমরা বলতে চাই শ্রমিকদের পদোন্নতি, বদলি, পদায়ন এবং আওয়ামী লীগের দালালরা যেখানে বসে আছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। এসব কাজ আগামী ১২ দিনের মধ্যেই করতে হবে।’

স্বাগত বক্তব্যে ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী বলেন, ‘তাকসিমের সময় শ্রমিকরা দুজন মিলে কথা বলার সাহস করতে পারেনি। শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতন না করলেও মানসিক নির্যাতন করেছে। উত্তরা যার বাসা থাকে নারায়নগঞ্জ আর নারায়নগঞ্জের শ্রমিকদের উত্তরা বদলি করা হতো। অনেক ভাইয়ের সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যায়। কত শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

তিনি বলেন, ‘বিগত ৫ আগস্টের পর অন্যায়ভাবে বদলি করা ১১৪ জনকে তাদের স্ব স্ব জায়গায় ফেরাতে পেরেছি। অনেক ভাইদের চাকরিচ্যূত করা হয়েছিল তাদের চাকরিতে পুনর্বহাল করতে সক্ষম হয়েছি। শুধুমাত্র বিএনপি করার কারণে পদোন্নতি দেওয়া হয়নি এমন ৫১ জনের পদোন্নতি নিশ্চিত করেছি। আমরা যখন এসব কাজ করছি তখন ঢাকা ওয়াসায় তাকসিমের ঘাপটি মেরে থাকা কিছু কর্মকর্তা পেছনে লেগেছে। টাকা দিয়ে মিথ্যা সংবাদ করাচ্ছে। কুৎসা রটাচ্ছে।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে