ডাকসুর প্যানেল ঘোষণা, বাগছাসও সমর্থন দিয়েছে স্বতন্ত্র তন্বীকে

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৮: ১৯
(বাঁ থেকে) ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের, জিএস প্রার্থী আবু বাকের মজুমদার ও এজিএস প্রার্থী আশরেফা খাতুন। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ শিরোনামের এই প্যানেলের নেতৃত্বে রাখা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদারকে।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন জুলাই আন্দোলনের শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। এ সময় প্যানেলের প্রার্থীদের সংক্ষিপ্ত পরিচিতিও তুলে ধরা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মতো এই প্যানেলটিও গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দেয়নি। জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বী স্বতন্ত্র হিসেবে এ নির্বাচনে অংশ নেওয়ায় বাগছাস তাকেই সমর্থন দিয়েছে।

Bagchas-DUCSU-Panel-Declaration-20-08-2025

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচনের জন্য ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ছবি ফোকাস বাংলা

‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন বাগছাসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। সাধারণ সম্পাদক (জিএস) পদে এই প্যানেলের প্রার্থী বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী করা হয়েছে আশরেফা খাতুনকে। তিনি বাগছাসের কেন্দ্রীয় কমিটির মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।

এ প্যানেল থেকে অন্যান্য পদে প্রার্থী যারা

  • সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক— নাহিয়ান ফারুক
  • সমাজসেবা সম্পাদক— মহির আলম
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক— মো. হাসিবুল ইসলাম
  • আন্তর্জাতিক সম্পাদক— মোহাম্মদ সাকিব
  • ক্রীড়া সম্পাদক— আল আমিন সরকার
  • আইন ও মানবাধিকার সম্পাদক— আনিকা তাহসিনা
  • কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক— মিতু আক্তার
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক— আহাদ বিন ইসলাম শোয়েব
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক— সাব্বির আহমেদ
  • ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক— রেজওয়ান আহম্মেদ রিফাত
  • ছাত্র পরিবহন সম্পাদক— মো. ঈসমাইল হোসেন রুদ্র

এই প্যানেল থেকে ১৩টি সদস্য পদেও প্রার্থী দেওয়া হয়েছে। তারা হলেন— মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

এর আগে ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে এক হাজার ৪২৭টি মনোনয়নপত্র। আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ পেয়েছেন আগ্রহীরা। এ সময়ের মধ্যে ৫০৯ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এবারের ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ ছাড়াও আরও সাতটি প্যানেল বিভিন্ন নামে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছে। বাকি সাত প্যানেল হলো— ছাত্রদল প্যানেল, ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’, বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসালামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় অর্থনীতি-অবকাঠামো-ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী

সাক্ষাতে সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট উল্লেখ করে তা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

১ দিন আগে

‘সুসময়ের চূড়া’য় বসেও যে ৫ চ্যালেঞ্জ জামায়াতের সামনে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জগুলো একে অন্যের সঙ্গে যুক্ত। ঐতিহাসিক ভাবমূর্তি সংকট দলটির আদর্শিক অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে। সে অস্পষ্টতা তাদের মাঠের রাজনীতিকেই কেবল নয়, জোটগত রাজনীতিকেও কঠিন করেছে। এর সূত্র ধরেই ভাঙনের মুখেও রয়েছে তাদের নেতৃত্বাধীন জোট।

১ দিন আগে

আ.লীগ নেতার গাড়িতে নাসীরুদ্দীন পাওয়ারীর লংমার্চ: রাশেদ খাঁন

লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহার করা গাড়ির ছবির পাশাপাশি মূল মালিকের সঙ্গে গাড়ির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রাশেদ। প্রশ্ন তুলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর এ ঘটনা আওয়ামী লীগ নেতাদের সম্পদ দখলের নমুনা কি না। এ কারণেই লংমার্চে আওয়ামী লীগবিরোধী কোনো বক্তব্য দেওয়া হয়নি বলেও যোগসূত্র খো

২ দিন আগে

রিজওয়ানার মতো ‘হারাম’ মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয়নি: অলি

অলি আহমেদ বলেন, 'ইনশাআল্লাহ, আপনারা ক্ষমতায় আসবেন। এখন মানুষের মুখেমুখে হয়েছে, ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে। আপনি কিছু করেন বা না করেন, (সরকার) নিজের ভারে নিজে পড়ে যাবে।'

৩ দিন আগে
Advertisement