প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সব ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে জড়িত না। যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দেয় তাদের বিপক্ষে আমরা সবসময় সোচ্চার। তাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা দরকার।
তিনি বলেন, যারা মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফা লাভ করে তারা দেশদ্রোহী। এদেরকে আইনের আওতায় এনে বিচার করার মাধ্যমে দেশের মানুষের দুঃখ কষ্ট লাঘব করতে আওয়ামী লীগ ও সরকার তার অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ রোববার (৩ মার্চ) সকালে মুক্তিযুদ্ধে প্রথম শহীদ ফারুক ইকবালের ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌচাক চৌরাস্তা মোড়ে স্থাপিত শহীদ ফারুক ইকবাল স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে নাছিম বলেন, সরকার দ্রব্যমূল্য কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আন্তরিকতার কোনো অভাব নেই। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জিনিসপত্রের দামও বৃদ্ধি পেয়েছে। দেশের মানুষ কষ্টে আছে এটি আমরা স্বীকার করে নিয়েই দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করছি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত ফৌজদারি অপরাধ করায় পুলিশ দেখলে ভয় পায়। এটি খুব স্বাভাবিক বিষয়। এদের নেতারা আবার বড় বড় কথা বলে। তারা বলে পুলিশ ছাড়া আসলে নাকি তারা আওয়ামী লীগকে দেখিয়ে দেবে। ব্যাপারটা কিন্তু এক ধরনের বিএনপি নেতাদের ফোবিয়ায় পরিণত হয়েছে। তারা পুলিশকে ভয় পায় বলে বারবার পুলিশের ওপর দোষ চাপায়। যারা অপরাধী তারাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনে।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, দেশের মানুষ এখন আর বিএনপি-জামায়াতকে পছন্দ করে না। এজন্য তাদের আন্দোলন সফল হয়নি, বারবার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার তারা দেশের জনগণ ও আওয়ামী লীগের ওপর চাপাতে চায়। এজন্য তারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। এদের সঙ্গে নিয়ে দেশবিরোধী রাজনীতি করে। দেশের মানুষ এদের আর আশ্রয় ও সমর্থন দেবে না এটি তাদের চূড়ান্ত সিদ্ধান্ত যা বারবার প্রমাণিত হচ্ছে। এ কারণে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে