পুরান ঢাকাকে 'স্মার্ট ঢাকা' বিনির্মাণে কাজ করবো: সাঈদ খোকন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাঈদ খোকন

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, নেত্রীর নির্দেশনা অনুযায়ী পুরান ঢাকাকে নতুন করে 'স্মার্ট ঢাকা' বিনির্মাণে কাজ করবো। পুরান ঢাকাকে রি-ডেভেলপমেন্টের উদ্যোগ নিবো। মাননীয় প্রধানমন্ত্রী এবার স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন। আমি পুরান ঢাকার সমস্যা দূর করে একটি স্মার্ট ঢাকা বিনির্মাণের জন্য কাজ করবো।

বুধবার পুরান ঢাকার ওয়ারীতে নির্বাচনী পোলিং এজেন্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি মেয়র থাকা অবস্থার শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই নির্দেশনা দিয়েছিলেন। এবার আমাকে জনগণ নির্বাচিত করলে আমি পুরান ঢাকাকে নতুনভাবে গড়ার জন্য কাজ করবো। এটা অনেক বড় একটা উদ্যোগ হবে। এক সময় টোকিও বা সিঙ্গাপুর সিটি পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ছিলো। প্লান করে এটাকে উন্নয়ন করা হয়েছে। আমরাও এরকম একটা স্বপ্ন নিয়ে কাজ করছি।

জনগণ ভোট দিতে যাবে কিনা এবং জনগণের কি রকম সাড়া পাচ্ছেন, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, যখন থেকে প্রচরণার কাজ শুরু হয়েছে আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। প্রায় এক মাস যাবত আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমার নেত্রীর সালাম পৌঁছে দিয়েছি এবং ভোট প্রার্থনা করছি। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। প্রচারণায় গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী ৭ জানুয়ারি এই এলাকার মানুষ ভোট দিতে আসবে এবং নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে আমরা নৌকায় ভোট প্রার্থনা করছি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে