প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মানব পাচার ও অর্থ পাচারের দায়ে দণ্ডিত ওই আসনের সাবেক সংসদ সদস্য পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম।
চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিতরণ বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য জিয়াউদ্দিন শিপু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম কুমিল্লা-২ ও লক্ষ্মীপুর-২ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন।
তিনি ওই আসনের উপনির্বাচনে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী ওরফে নয়নের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়তে চান।
কুয়েতে মানব পাচার ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড দেন দেশটির আদালত। শহিদ ইসলাম ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২ ফেব্রুয়ারি আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। পরে উপনির্বাচনে নুরউদ্দিন চৌধুরী ওরফে নয়ন সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে