প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ ভোটারদের কেন্দ্রে আনার জন্য বিশেষ কোন ব্যবস্থা রাখেনি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বেশিরভাগ ভোটার স্বতঃস্ফূর্তভাবে আসবে। কেউ ভোট দিতে আসতে একটু দেরি করতে পারেন, তাদের উৎসাহিত করার জন্য আমাদের টিম কাজ করবে।’
রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
ভোটের আগের দিন ও ভোটের দিন বিএনপির ডাকা হরতাল জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রে সব সময় দেখা যায় কোন নির্বাচন হলে, ভোটারদের সঙ্গে যোগাযোগ করা, ভোটারদের কেন্দ্রে আনা এটা আমাদের নেতাকর্মীদের টিম আছে এই টিম সে কাজটা করবে। ’
তিনি বলেন, বিএনপির হরতাল অবরোধ আমরা দেখেছি। হরতালে দিন আরো বেশি যানজট হয়। হরতাল- অবরোধ শুধু তাদের কর্মসূচিতে আছে বাস্তবে নেই। বিএনপির আন্দোলন মরিচাধরা হাতিয়ার। এই মরিচাধরা হাতিয়ার বিএনপির আগেও প্রয়োগ করেছে কোন লাভ হয়নি। সামনে লাভ হবে এমন আশা করাটাও দুরহ।
নির্বাচন বিদেশিদের গ্রহণযোগ্যতা পাওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগে নির্বাচনটা হতে দিন। গ্রহণযোগ্যতা পাবে কিনা এটা তো বিদেশেরাই বলবেন। আমরা বলছি অংশগ্রহণ সন্তোষজনক হবে। এটা একটা ভালো নির্বাচন হবে। যদিও প্রধান বিরোধীদল নির্বাচনে নেই। বিএনপি থাকলে নির্বাচনটা আরও প্রতিযোগিতামূলক হতো। বিএনপি নেই তারপরও নির্বাচনটা প্রতিযোগিতামূলক হবে।’
হরতাল দেয়ায় বিএনপির ওপর ভিসা নীতি প্রয়োগ প্রশ্নে তিনি বলেন, ‘কোন কোন ক্ষেত্রে ভিসা নীতি আসবে বা নিষেধাজ্ঞা দিবে সেটা আমেরিকা ভিসা নীতিতে স্পষ্ট ভাবে বলেছে। বিএনপি নির্বাচনে বাধাগ্রস্ত করছে সে ক্ষেত্রে কেন তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আসবে না- এটা আমরা যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাই, এটা আমাদের জিজ্ঞাসা।’
সহিংসতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘সহিংসতার ঘটনা ঘটেনি এমন কোন নির্বাচন আপনি দেখেছেন? আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় বিধানসভা নির্বাচনে অনেক সহিংসতা হয়। এখানে প্রধান বিরোধী দল শুধু নির্বাচনে অংশগ্রহণ করছেন এমন না, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’
একতরফা নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যেটা হচ্ছে সেটা একতরফা নির্বাচন না। সেটা হবে একতরফা বিরোধিতা।’
বিএনপির অভিযোগ সরকার ডামি প্রার্থী দিয়ে ডামি নির্বাচন করছে এমন প্রশ্নের জবাব কাদের বলেন, ‘বিএনপি নিজেই একটা ডামি দল।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে