প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুদিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৯টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
পঞ্চমবার সরকার গঠনের পর এটি বঙ্গবন্ধু কন্যার প্রথম সফর। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।
এ সফরে শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। তাঁর সফরকে কেন্দ্র করে নেতাকর্মীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জেলার সর্বত্র নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।
তিনি এ দিন টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে রাত কাটাবেন। রোববার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা। অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ও জনপ্রতিনিধিরা থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সড়ক পথে ঢাকায় ফিরে যাবেন।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, এলাকার ভোটাররা শেখ হাসিনাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীরা মন খুলে কথা বলবেন। তাঁর কাছে আমাদের কোনো কিছু চাওয়া বা পাওয়ার নাই।’
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে