ডিবি কার্যালয়ে অসুস্থ হাজী সেলিম, আনা হয়েছে ঢাকা মেডিকেলে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)।

মঙ্গলবার রাত পৌনে ১২ টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে। ঢামেক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ ৮ বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না তিনি। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে পারদর্শী। তারা হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন।

হত্যা মামলার আসামি হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগের ঢাকা বধির হাইস্কুলের জমি দখলসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, বিএনপির কর্মী হিসেবে রাজনীতি শুরু করা হাজী সেলিম পুরান ঢাকায় ‘তালা হাজী’ নামে বেশি পরিচিত। স্থানীয়রা জানান, কয়েক বছর বিএনপির রাজনীতির পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে এমপি হওয়ার পর এলাকায় সালিশ-বিচারের নামে ভুক্তভোগী পরিবারের ঘরে তালা লাগিয়ে দিতেন। কারও জমিজমার সমস্যা সমাধান করতে গেলে সমাধানের পর নিজেই ভুক্তভোগীর কাছ থেকে জোর করে জমি কিনে নিতেন।

পুরান ঢাকার মৌলভীবাজারের অগ্রণী ব্যাংকের একটি জায়গা দখল করে স্ত্রী গুলশান আরার নামে জাল দলিল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ২০২০ সালে হাজী সেলিমের স্ত্রীর নামে একটি জিডি হয়েছিল চকবাজার থানায়। এরপর হাজী সেলিমের লোকজন মৌলভীবাজার শাখার অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের হত্যার হুমকি দেন। ৩ জন কর্মকর্তা সেসময় ভয়ে এই শাখা ছেড়ে স্বেচ্ছায় বদলি হয়ে যান।

২০১৯ সালে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পুরান ঢাকার চকবাজারে ঈদের দিন রাতে প্রত্নতত্ত্ব বিভাগের ‘জাহাজ বাড়ি’ ভেঙে ফেলে হাজী সেলিমবাহিনী। এই ঘটনায় চকবাজার থানায় একটি জিডি হয়েছিল। তবে তদন্ত আর আলোর মুখ দেখেনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১৭ ঘণ্টা আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৮ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৯ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

২০ ঘণ্টা আগে