দশ দিনে ৫০ হাজারেরও বেশি সাইবার হামলা হয়েছে: পলক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার ঘিরে আন্দোলনের দশ দিনে বিভিন্ন ওয়েব সাইটে ৫০ হাজারেরও বেশি সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সভাকক্ষে চলমান সময়ের সাইবার নিরাপত্তা বিষয়ক জরুরি সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

পলক বলেন, সরকারে বিভিন্ন পরিকাঠামোকে আক্রমণ করে তারা অর্থ বা তথ্য হ্যাক করতে চায়। তবে বর্তমান পরিস্থিতিতে আমরা আরও গুরুত্ব দিচ্ছি। আমাদের গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক সংস্থার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আমরা বলছি যে, আমাদের তথ্য পরিকাঠামোয় বড় ধরনের সাইবার হামলা হতে পারে। সেটা গুরুত্ব দিয়ে আমরা সভা করছি।

গত ১০ বা ১৫ দিনে কতগুলো সাইবার আক্রমণ হয়েছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমাদের জানমতে ৫০ হাজারেরও বেশি বার হামলা হয়েছে গত দশ দিনে। সেখানে আমাদের আটটি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, আমরা পর্যালোচনা করে দেখেছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি। নিয়মিত লেনদেন এবং সব কাজ স্বাভাবিকভাবেই হয়েছে। সেটা আমরা চিহ্নিত করতে পেরেছি কেন এটা হয়েছে। সেটা আমরা সমাধান করতে পেরেছি। এ বিষয়ে নিয়ে আমরা গোপনে তদন্ত করেছি। আমাদের জানামতে আটটি ওয়েব সাইটে আক্রমণ করার প্রচেষ্টা করা হয়েছে। তবে আমাদের কোনো প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ বা উপাত্ত চুরি হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু সাইবার হামলার শিকার হয়েছে। আমাদের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আক্রমণ হয়েছে। যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সাইটে আক্রমণ করছে তারা দেশের ভালো চায় না। আমাদের ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানে যারা হামলা করছে তারা দেশের ভালো চায় না। আমাদের আইএসপিতেও হামলা হচ্ছে।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফিজিক্যাল হামলার পাশাপাশি সাইবার হামলার ঝুঁকি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পলক।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

১ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

১ দিন আগে