প্রতিবেদক, রাজনীতি ডটকম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের দুই নেতা। পদত্যাগ করা নেতারা হলেন- ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. বাবুল মাতুব্বর ও উপজেলার চন্দ্রা ইউনিয়নের সহ-সভাপতি মেহেদী হাসান।
শনিবার (০৩ আগস্ট) বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আলোচনায় আসে। এর আগে গত ১৭ জুলাই তারা তাদের ফেসবুকে বিষয়টি পোস্ট করেন।
বাবুল মাতুব্বর তার ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমি স্কুল থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আজ সাধারণ ছাত্র-ছাত্রীকে নিয়ে কথা বলায় কিছু মানুষ আমাকে রাজাকার বলতেছে, আমাকে নিয়ে পোস্ট করছে। স্ট্যাটাসে তিনি আরও লিখেন, আমার ভাই-বোনদের ওপর নির্যাতন হবে আর আমি চুপ করে বসে থাকব এটা কখনোই হবে না। আমি আমার নিজ ইচ্ছায় ছাত্রলীগের রাজনীতি থেকে পদত্যাগ করলাম।
আরেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান লেখেন- বিবেকের তাড়নায় ও দেশের মানুষের স্বার্থে আমার নিজ পদবি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। সবাই আমাকে ক্ষমা করে দেবেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বাবুল মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বলেন, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে বাবুল মাতুব্বর ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। অন্যজন মেহেদী হাসান উপজেলার চন্দ্রা ইউনিয়নের সহ-সভাপতির কোনো পদে ছিলেন না, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
বাবুল মাতুব্বরের বিষয়ে তিনি আরও বলেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার হলেও এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লা সনেট বলেন, তারা দুজন বর্তমানে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং বর্তমান কমিটিতে তাদের কোনো পদ পদবিও নেই।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে