ভোট বন্ধ করতে বিএনপি লাশ ফেলার রাজনীতি করতে চায় : কাদের

বাসস
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সকল আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে ও লাশ ফেলার রাজনীতি করতে চায়।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে ৭৫-এ খুন করেছে জিয়া-মোস্তাক। জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করেছে তারা। তারেক জিয়া, খালেদা জিয়া ২১ এ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে। যেখানে আইভি রহমানসহ ২৩ প্রাণ ঝরে গেছে। আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এদেরকে প্রতিরোধ করতে হবে।

ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে পথ সভায় এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো প্রার্থী বা কোনো একজন নামি নেতাকে তারেক জিয়া লন্ডন থেকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটার প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালকে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক ভয় পাবেনা।

ওবায়দুল কাদের বলেন, বিদেশী শক্তি আমাদেরকে পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু আমাদের নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেব না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে আজকে বাংলাদেশে বিএনপি তাই করছে।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই। আমরা অস্ত্রবাজি করিনা। আমাদের অস্ত্র জনগণ। আওয়ামীতে সরকার গঠন করলে দেশের উন্নয়নে কি করা হবে তা নেত্রী ইশতেহারে বলে দিয়েছেন।

বিএনপি লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে। এখন লিফলেট বিতরণের আন্দোলন করে। বিএনপির কোমর, হাটু ভেঙে গেছে, আর দাঁড়াতে পারবে না।

এবার ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বিরোধী অপতৎপরতার জবাব দিতে ৭ জানুয়ারি দলে দলে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে আমি দেশবাসির প্রতি আহবান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহীম এবং পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে