দুর্যোগে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, থাকে : মির্জা আজম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী, কর্মজীবী সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় ঝিগাতলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

মির্জা আজম বলেন, আওয়ামী লীগ দুর্যোগ, দূর্বিপাকে সব সময় মানুষের পাশে ছিল, থাকে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে এই প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী ও কর্মজীবী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, দাবদাহের তীব্রতা না কমা পর্যন্ত আমাদের উপ কমিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, ঝিগাতলা মতিঝিল, মিরপুর ১০, গুলশান ও বেরাইদসহ ৬টি স্পটে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, উপ দফতর সম্পাদক সায়েম খান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্যরা।

এর আগে সোমবার (২৯ এপ্রিল) আওয়ামী লীগের দফতর থেকে জানানো হয়, প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাজধানীর ঝিগাতলা, মতিঝিল, বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর ১০, গুলশান ও বাড্ডা নতুনবাজার এলাকায় এই কার্যক্রম পরিচালিত হবে। এই তিনদিন সকাল ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত বিশুদ্ধ পানি ও স্যালাইন বিনামূল্যে বিতরণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে