প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। নতুন কর্মসূচি অনুসারে ঢাকাসহ সব মহানগরে নেতাকর্মীদের জমায়েতের পাশাপাশি সারা দেশের ইউনিয়ন পর্যায়ে জমায়েত করার নির্দেশনা দিয়েছে দলটি।
শনিবার (৩ আগস্ট) আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয়, এমন কোনো পরিস্থিতিতে না জড়াতে বলা হয়।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, আগামীকাল রবিবার (৪ আগস্ট) সারা দেশের পাড়া-মহল্লায় প্রতিবাদ মিছিল করবেন দলীয় নেতাকর্মীরা। পরদিন সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শোকযাত্রা করবে দলটি।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে শনিবারের (৩ আগস্ট) শোক মিছিল স্থগিত করে আওয়ামী লীগ। এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পাল্টাপাল্টি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে। এ কারণে আমরা আমাদের শুক্র ও শনিবারের শোক মিছিল বাতিল করেছিলাম।’
‘সহিংসতায় ৩২ শিশু নিহত হয়েছে’ ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অবুঝ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই। লাভ আছে যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের। তার পরও আমরা ইউনিসেফের কাছে বলব, ৩২ শিশুর নাম প্রকাশ করেন। আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে