ফখরুল সাহেব তারেকের ধমকে অনেক কিছুই করেন: কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রাজনৈতিক জীবনে স্বাধীন নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে মন্তব্য করে কাদের বলেন, ‘বিএনপি টপ টু বটম একটি দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল (বিএনপি মহাসচিব) একটি বিবৃতি দিয়ে বসলেন।

‘ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করেন। তিনি তাদের নির্বাচিত ছয়জনকে সংসদে পাঠালেন। এখন ফখরুল যদি সংসদে যায়, তারেক রহমানের পাওয়ার সংকুচিত হয়—এ রকম একটি সাইকোলজি থেকে ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছে তারেক রহমানের একটা ধমক,’ বলেন তিনি।

কাদের আরও বলেন, ‘ফখরুল সাহেব নিজেই তো স্বাধীন নন। তার দলের কোনো পর্যায়ে কোনো সম্মেলন হয় না। অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না। তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসেবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে সেটা আমাদের বিশ্বাস হয় না।

‘নির্বাচনে বিএনপি আসবে না। বিএনপি যদি নির্বাচনে আসতো, গতবারের মতো খরার ফলাফল হতো না। এটা আমি মনে করি, কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপজিশনের একটি ভোট ছিল কিন্তু তারেক রহমান মনে করে, এই অবস্থায় যদি বিএনপি ভালোও করে সুফল তো আমি পাচ্ছি না,’ যোগ করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে; ফখরুল সাহেব বোধ হয় নিজেও অনুধাবন করতে পারছেন যে, তাকে কীভাবে তারেকের ধমকের মুখে চলতে হয়।’

তিনি বলেন, ‘এখন বলে তাকে শাস্তি দেওয়া যাবে না। শাস্তি তো তিনি পেয়েছেন! নতুন করে দেওয়ার কী আছে! শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে। সেটাই প্রধানমন্ত্রী বলেছেন। এফবিআই ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে অর্থ পাচারের। সেই মামলার রায় হয়েছে, দেশের আদালত-বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তাদের নেতারা বিচারও মানে না, বিচার ব্যবস্থাও মানে না, আইন মানে না, আইনের শাসন তারা মানতে চায় না। অস্ত্র মামলায়, দুর্নীতির মামলায়—তারেক রহমানের আর কত সাজা হবে! তার তো শাস্তি হয়েছে। সাজা হয়ে গেছে, এখন তার শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে। দেশে ফিরিয়ে আনতে হবে।’

কাদের বলেন, ‘তাকে ভালো মানুষ সাজানোর তো কোনো কারণ নেই! বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে হঠাৎ করে সাত ধারাটা কলমের খোঁচায় বাদ দিয়ে দিয়েছে। কারণ ওই সাত ধারায় আছে, দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। ফখরুল সাহেব ভালো মানুষে সাজাচ্ছেন, তাহলে সাত ধারা বাদ দিলেন কেন?’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে