প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক রাজনীতির স্রষ্টা হল বিএনপি জামাত। এরা সব সময় বিরাজনীতিকরনের পক্ষে কাজ করে। এরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করে মানুষকে বিপথগামী করতে চায়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শাহবাগ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ভাষা শহীদ স্মরণে আলোচনা ও শীতার্তদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ বিএনপি-জামায়াত মানুষকে হত্যা করে গণতন্ত্রের নামাবলী পড়ে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এরা সব সময় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের মানুষের মুক্তির পক্ষে এরা কখনো কাজ করতে পারেনি। উল্টো মানুষের দুঃখ বৃদ্ধির মাধ্যমে এরা রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে। এরা রাজনৈতিক দুর্বৃত্ত।
তিনি আরো বলেন, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। দেশের মানুষের কষ্ট, দুঃখ লাঘব করার জন্যই আওয়ামী লীগের রাজনীতি। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যাতে কষ্ট না পায়, যাতে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আওয়ামী লীগ মানুষের পাশে সব সময় থাকে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শুধু বক্তৃতার ভাষায় নয়, মানুষের দুর্দিনেও মানুষের জন্য কাজ করে।
নাছিম বলেন, দেশরত্ন শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন যখনই মানুষের প্রয়োজন হবে তোমরা পাশে থাকবে। করোনার সময় যখন কেউ পাশে থাকেনি, তখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। আগামী দিনেও যখনই প্রয়োজন হবে আমরা মানুষের পাশে থাকব। এটাই আমাদের আদর্শ। আমরা মানুষের ভালোবাসা নিয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনা করতে চাই। মানুষের অধিকারই হলো সত্যিকারের গণতন্ত্র। মানুষের কাছে জবাবদিহিতা যার নাই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তার শ্রদ্ধা নেই।
তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র দূর করতে সক্ষম হয়েছি। এখন আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সকলকেই এগিয়ে আসতে হবে। যাদের হাত থেকে পুলিশ, শিক্ষক, ছাত্র, পুরোহিত, মসজিদের ইমাম কেউ রক্ষা পায়নি তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। সকলকে একত্রিত হয়ে এদের প্রতিহত করতে হবে।
শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জে এম আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল চৌধুরী, দীলিপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে